Skip to content
মে 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জুনেই বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সরেজমিনে ঘুরে দেখবেন সীমান্ত এলাকা

জুনেই বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সরেজমিনে ঘুরে দেখবেন সীমান্ত এলাকা

Online Desk মে 26, 2026
amit-shah-d.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে নির্বাচনী প্রচারে এসে একাধিকবার অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়েছে বিজেপি। এই আবহে সীমান্তে নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্দেশে উচ্চ পর্যায়ের বৈঠক করতে পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। সূত্রের খবর, আগামী জুন মাসেই বঙ্গে আসবেন তিনি।

বাংলাদেশ লাগোয়া একাধিক সীমান্ত অঞ্চল সরেজমিন পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি উচ্চপর্যায়ের বৈঠক করবেন শাহ। সীমান্তে অনুপ্রবেশ, গরু পাচার ও মাদক পাচার এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর পর্যালোচনা করবেন তিনি। দিল্লিতে এই সফর ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যে। সীমান্তবর্তী জেলার প্রশাসন ও পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, শাহ বৈঠক করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এ ছাড়া বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গেও শাহের বৈঠক করার কথা রয়েছে।

উল্লেখ্য, শাহের পশ্চিমবঙ্গ সফর সীমান্তবর্তী রাজ্যে সফরের অংশ। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার রাজস্থানের বিকানের সফর করেছেন। সোমবার বিএসএফের সাঞ্চ সীমান্ত চৌকি পরিদর্শন করেন তিনি। বৈঠকও করেছেন। আগামী ২৯ মে গুজরাতের ভুজে যাওয়ার কথা রয়েছে শাহের। সেখানে হারামি নালা এলাকা ঘুরে দেখবেন তিনি। ৫ জুন ত্রিপুরা সীমান্ত এলাকা পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ম্যারাথন সফর।

Post Views: 15

Continue Reading

Previous: ১১ দিনে চতুর্থবার দাম বাড়ল সিএনজির, গণপরিবহণের ভাড়াও বাড়বে, আশঙ্কা নিত্যযাত্রীদের
Next: দেশে জ্বালানী সংকট নেই! দেশ এই সমস্যা কে অতিদ্রুত কাটিয়ে উঠবে, জানালো কেন্দ্র

সম্পর্কিত গল্প

Bangladeshi.jpg

স্বরূপনগর সীমান্তে ফের বাংলাদেশিদের ভিড়! মুখ্যমন্ত্রীর সাফ কথা ‘জলদি জলদি ভাগো’

Online Desk মে 26, 2026
well.jpg

মধ্যপ্রদেশে কুয়ো খননের সময় মাটি চাপা পড়ে নিহত ৫ শ্রমিক

Online Desk মে 26, 2026
maoist.jpg

মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা, তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী দম্পতির

Online Desk মে 26, 2026

You may have missed

Bangladeshi.jpg

স্বরূপনগর সীমান্তে ফের বাংলাদেশিদের ভিড়! মুখ্যমন্ত্রীর সাফ কথা ‘জলদি জলদি ভাগো’

Online Desk মে 26, 2026
Lakshmi.jpg

বাংলার কোচ লক্ষ্মীই, কোচিং আসছেন মনোজও

Online Desk মে 26, 2026
well.jpg

মধ্যপ্রদেশে কুয়ো খননের সময় মাটি চাপা পড়ে নিহত ৫ শ্রমিক

Online Desk মে 26, 2026
maoist.jpg

মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা, তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী দম্পতির

Online Desk মে 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.