Skip to content
জুলাই 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আদালতে আত্মসমর্পণ অপরূপার, মিলল অন্তর্বর্তীকালীন জামিন

আদালতে আত্মসমর্পণ অপরূপার, মিলল অন্তর্বর্তীকালীন জামিন

Online Desk জুলাই 4, 2026
aparupa-poddar.jpg

ওঙ্কার ডেস্ক: পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে শনিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। তবে শ্রীরামপুর মহকুমা আদালতে এদিন অপরূপা হাজিরা দিলেও আগামী দিনে তাঁকে এমপি এমএলএ আদালতে হাজিরা দিতে হবে।

উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ–এর মামলায় তৃণমূল কাউন্সিলর শাকির আলি ২৪ ঘন্টা আগে জামিন পেয়েছেন। এদিন অপরূপা অন্তর্বর্তীকালীন জামিন পেলেও চন্দননগর পুলিশ কমিশনারেট জানিয়েছে, প্রাক্তন তৃণমূল সাংসদকে আবার নোটিস পাঠানো হতে পারে। মঙ্গলবার শাকিরকে যখন গ্রেফতার করতে যায় পুলিশ, সে সময় তদন্তকারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অপরূপার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। সেই মামলায় শুক্রবার শ্রীরামপুর থানায় হাজিরা দেন অপরূপা। ওই দিনই এনআইএ আদালত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে অপরূপার স্বামী শাকিরের।

অপরূপার আইনজীবী জানিয়েছেন, প্রাক্তন সাংসদকে আগামী ৩০ সেপ্টেম্বর ময়ূখ ভবনে বিশেষ আদালতে হাজির হতে হবে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, অপরূপা নির্দিষ্ট দিনে থানায় হাজিরা দেননি। আর সে কারণে জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। শনিবার অন্তর্বর্তী জামিন পেলেও এ বিষয়ে কোনও কথা বলেননি তিনি। প্রাক্তন সাংসদের আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা ৩০ সেপ্টেম্বর সল্টলেকের ময়ূখ ভবনে এমপি-এমএলএ আদালতে হাজিরা দেব।’ ‘অ্যাটেমপ্ট টু মার্ডার’-এর কোনও ঘটনা না থাকলেও সেই মামলার কেস দেওয়া হচ্ছে বলে অব হিযোগ করেন তিনি। আইনি ভাবে লড়াই করব বলে জানিয়েছেন তিনি।

Post Views: 19

Continue Reading

Previous: মাদকাসক্ত পুত্রকে অ্যাসিড পান করিয়ে খুন বাবা মায়ের, ‘আত্মহত্যা’ বলে চালানোর চেষ্টা
Next: তারাতলা গুদাম দুর্ঘটনার পর রাজ্যে উদ্ধার অবকাঠামোকে মজবুত করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026

You may have missed

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026
phone-alert.png

চিনা অ্যাপের অপব্যবহারে ই-রিকশা হ্যাক! ৩ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সতর্কবার্তা কেন্দ্রের

Online Desk জুলাই 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.