Skip to content
জুলাই 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ধর্ষণে অভিযুক্তদের ‘জমা নিয়ে খরচের’ হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু, সেই হুঁশিয়ারি সত্যি হল বারুইপুর কাণ্ডে

ধর্ষণে অভিযুক্তদের ‘জমা নিয়ে খরচের’ হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু, সেই হুঁশিয়ারি সত্যি হল বারুইপুর কাণ্ডে

Online Desk জুলাই 8, 2026
suvendu-falta.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল জমানায় গত পাঁচ বছর রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন শুভেন্দু অধিকারী। ধর্ষণের মতো গুরুতর ঘটয়নায় দোষীদের কড়া শাস্তির পক্ষে সওয়াল করে তিনি বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে এই ধরণের কেসে ‘সকালে জমা নিয়ে বিকেলে খরচ করা হবে’। মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর সেই হুঁশিয়ারি সত্যি হল। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে মঙ্গলবার রাতে এনকাউন্টার করেছে পুলিশ।

বাংলায় ভোটের আগে শুভেন্দু অধিকারী ঠিক কী বলেছিলেন? বিজেপি নেতা বলেছিলেন, ‘রেকর্ড করে রাখুন বিরোধী দলনেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদের কোর্টে পাঠাব না, সকালে জমা নেব বিকেলে খরচ করব। যোগী আদিত্যনাথ-হিমন্ত বিশ্বশর্মার দেখানো পথে সরকার চলবে, কথা দিয়ে গেলাম।’ উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে বারুইপুরের সূর্যপুরে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, সেখানে তদন্তকারীদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে প্রভাস। আর তখনই পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ার পর তদন্তকারীরা প্রভাসকে নিয়ে বারুইপুর হাসপাতালে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্য দিকে এই মামলায় ঘটনার পর থেকে পলাতক থাকা চতুর্থ অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। যে চার জন ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ, তারা প্রত্যেকেই বর্তমানে পুলিশের হাতে। যার মধ্যে একজনের মৃত্যু হল। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার আগে বারুইপুরের স্থানীয় সিসিটিভি ফুটেজে নির্যাতিতা নাবালিকার সঙ্গে শেষবার দেখা গিয়েছিল প্রভাস মণ্ডলকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রেললাইনের পাশের একটি পুকুর থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়। মঙ্গলবার গভীর রাতে প্রভাসকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে অপরাধের পুনর্নির্মাণ করা হচ্ছিল।

Post Views: 26

Continue Reading

Previous: বারুইপুর কাণ্ডে এনকাউন্টার, অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু পুলিশের গুলিতে
Next: ছেলে যা করেছে, তার ফল পেয়েছে, ছেলের দেহ আনতে যাব না, বলছেন প্রভাসের মা

সম্পর্কিত গল্প

nitin.png

ই-২০ ব্যবহারে গাড়ির কোন ক্ষতি হয়না; দাবি পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি

Online Desk জুলাই 8, 2026
FotoJet-1.jpg

বিদেশ যাত্রা নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক, কি কারণে সপরিবারে মার্কিন মুলুকে গিয়েছিলেন অভিনেত্রী?

Online Desk জুলাই 8, 2026
FotoJet.jpg

মা হলেন অভিনেত্রী ব্লগার সুস্মিতা রায়, নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেন খুদের ছবি

Online Desk জুলাই 8, 2026

You may have missed

nitin.png

ই-২০ ব্যবহারে গাড়ির কোন ক্ষতি হয়না; দাবি পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি

Online Desk জুলাই 8, 2026
FotoJet-1.jpg

বিদেশ যাত্রা নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক, কি কারণে সপরিবারে মার্কিন মুলুকে গিয়েছিলেন অভিনেত্রী?

Online Desk জুলাই 8, 2026
FotoJet.jpg

মা হলেন অভিনেত্রী ব্লগার সুস্মিতা রায়, নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেন খুদের ছবি

Online Desk জুলাই 8, 2026
BADRINATH.jpg

রাম মন্দিরের পর বদ্রীনাথেও অনুদান লুঠ, সাসপেন্ড ট্রাস্টের কর্মী

Online Desk জুলাই 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.