Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভূতুড়ে ভোটার নিয়ে মুখ খুলল নির্বাচন কমিশন

ভূতুড়ে ভোটার নিয়ে মুখ খুলল নির্বাচন কমিশন

Online Desk মার্চ 2, 2025
voter.png

নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলা : একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানেই ভুয়ো ভোটার নয়। ভূতুড়ে ভোটার নিয়ে রাজ্য জুড়ে অভিযোগ ওঠায় বিজ্ঞপ্তি জারি করে এমনই ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, এপিক নম্বর এক হলেও ভোটকেন্দ্র এবং বিধানসভা কেন্দ্র আলাদা হয়। জানান হয়েছে, এপিক কার্ডে যে কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে শুধুমাত্র সেখানেই ভোট দেওয়া যাবে। অন্য কোথাও না। রাজ্যের বিভিন্ন জেলায় একই এপিক নম্বরে অন্য রাজ্যের ভোটার রয়েছেন, সম্প্রতি এমনই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে শোরগোল ওঠে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে এ বার একই এপিক নম্বরে একাধিক নাম থাকার বিষয়টি কার্যত স্বীকার করে নিল নির্বাচন কমিশন।

কিন্তু প্রশ্ন উঠছে, ভোটার কার্ডের নম্বর কেন আধার কার্ডের নম্বরের মতো স্বতন্ত্র হল না। এক ব্যক্তি এক আধার নম্বর। ভোটার কার্ডের ক্ষেত্রেও তেমন হলে এই বিভ্রান্তি হত না বলে মনে করছেন অনেকেই। ফলে এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এখানেই দেখা দিয়েছে রাজনৈতিক চাপানউতর।

পশ্চিমবঙ্গে এখনও প্রায় এক বছর বাকি বিধানসভা ভোটের। তবু ভূতুড়ে ভোটার ইস্যুতে এখনই যেন নির্বাচনের উত্তাপ রাজ্য জুড়ে। এই নিয়ে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং বিজেপির দিকে আঙুল তুলেছিলেন। অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তর্জা। রাতারাতি তৃণমূলের নেতা কর্মীরা নেমে পড়েন ময়দানে। বাড়ি বাড়ি গিয়ে শুরু হয়ে যায় ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ। নানান জায়গা থেকে ভোটার তালিকায় গরমিলেরও নজির মেলে।

Post Views: 91

Continue Reading

Previous: রাজ্যে ডেঙ্গির প্রকোপ রুখতে মুখ্যসচিবের কড়া নির্দেশ স্বাস্থ্যকর্তাদের
Next: উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে ঝাড়গ্রামে তুঙ্গে প্রশাসনিক প্রস্তুতি

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.