Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলার বিজেপি সরকারকে বকেয়া ২,৭০০ কোটি টাকা দিতে চলেছে কেন্দ্র

বাংলার বিজেপি সরকারকে বকেয়া ২,৭০০ কোটি টাকা দিতে চলেছে কেন্দ্র

Online Desk মে 9, 2026
modi-suvendu.jpg

ওঙ্কার ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে ছিলেন তখন বার বার অভিযোগ করতেন কেন্দ্রের মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা আটকে রেখেছে বলে। তবে নয়া বিজেপি সরকার গঠন নিশ্চিত হতে বাংলার বকেয়া ২,৭০০ কোটি টাকা মঞ্জুর করল মোদী সরকার। শনিবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এদিনই দিল্লি থেকে বার্তা দেওয়া হয়েছে জল জীবন মিশন প্রকল্পের ২,৭০০ কোটি টাকা পেতে চলেছে বাংলার নতুন বিজেপি সরকার।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্যের। এই প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ কত, কত টাকা এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে, কত বকেয়া রয়েছে এবং কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি মউ-ও স্বাক্ষরিত হবে। তারপরই ২৭০০ কোটি টাকা পাবে শুভেন্দু অধিকারীর সরকার। উল্লেখ্য, দুই বছর ধরে বাংলার জন্য জল জীবন মিশন প্রকল্পের টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। আর সে কারণে রাজ্যের একাধিক জেলায় কাজ থমকে রয়েছে। অবশেষে বিধানসভা নির্বাচনের পর শনিবার সরকার গঠনের দেইন এই সুসংবাদ পেল রাজ্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ডাবল ইঞ্জিন সরকার গঠিত হওয়ায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে নিবিড় সমন্বয় থাকবে। আর তার ফলে উন্নয়ন গতি পাবে।

প্রসঙ্গত, শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন রতাজ্যপাল আরএন রবি। শুভেন্দু ছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক। যদিও তাঁরা কী দফতর পাবেন তা এখনও ঘোষণা করা হয়নি।

Post Views: 83

Continue Reading

Previous: বাদ পড়াই সাপে বর নাইটদের জিতিয়ে বলছেন ফিন
Next: শুভেন্দুর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণে উপস্থিত অন্যান্য বিজেপি মুখ্যমন্ত্রীগণ; আছেন কেন্দ্রের নেতাবৃন্দরাও

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.