ওঙ্কার ডেস্ক: অবশেষে শনিবার বাড়ি ফিরলেন হাওড়ার তরুণ শুটার দময়ন্তি সেন। নিজের ইচ্ছাতেই বাড়ি থেকে গিয়েছিলেন এবং নিজের ইচ্ছাতেই বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন তিনি। বর্তমানে পুলিশ তাঁর সমস্ত বয়ানের সনহে উদ্ধৃত পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছে। একদিন নিখোঁজ থাকার পর সুস্থ এবং স্বাভাবিক ভাবে বাড়ি ফেরায় স্বস্তিতে পরিবারের লোকজন।
দময়ন্তি পুলিশকে জানিয়েছেন সম্প্রতি পড়াশোনা, অনুশীলনের মধ্যে বাধা ধরা জীবনে সে অস্বস্তিবশ করছিল। তাঁর মানসিক শান্তির জন্য সে বাড়ি থেকে পালিয়ে মুক্ত হতে চেয়েছিল। তাই সে বাড়িতে কাউকে না বলেই বাড়ি থেকে বেড়িয়ে পরেছিলেন বলে জানান পুলিশকে। তিনি কোথায় কোথায় ঘুরেছেন, কোন পথ ব্যবহার করেছেন, সঙ্গে আর কেউ ছিলেন কিনা সব খতিয়ে দেখছে পুলিশ। তাঁর বয়ানের সঙ্গে পরিস্থিতি মিলিয়ে দেখছেন পুলিশ।
শুক্রবার বাড়ি থেকে দুধ কিনতে বেরোনোর পর দময়ন্তী আর বাড়ি ফেরেনি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সে হাওড়া স্টেশনে পৌঁছে দীর্ঘক্ষণ একা ঘোরাফেরা করছিল। স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে একাধিকবার দেখা যায়। এরপর একটি ট্রেনে উঠতে দেখা গেলেও, ঠিক কোথায় সে নেমেছে বা এরপর কী ঘটেছে, তা এখনও নিশ্চিতভাবে জানে না পুলিশ। সেই কারণেই বিভিন্ন স্টেশনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছিল। দময়ন্তিকে মাহেশের রথে দেখা গেছিল বলেও খবর আসে। দময়ন্তী সেনের নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তে নামে হাওড়া সিটি পুলিশ, রেল পুলিশ এবং গোয়েন্দারা।