Skip to content
মার্চ 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • দেবাংশু গিয়ে কথা বলতেই অভিমান গলে জল অসিতের, তবে কী রাজনীতি থেকে সন্ন্যাস বাতিল !

দেবাংশু গিয়ে কথা বলতেই অভিমান গলে জল অসিতের, তবে কী রাজনীতি থেকে সন্ন্যাস বাতিল !

Online Desk মার্চ 19, 2026
Untitled-B.png

নিজস্ব প্রতিনিধি, হুগলী ;
প্রার্থী না করায় অভিমানের সুর ঝরে পড়েছিল অসিত মজুমদারের গলায়। জানিয়ে দিয়েছিলেন আর রাজনীতি করবেন না।দেবাংশু তার বাড়িতে যেতেই মানভঞ্জন হল অসিতের! ব্যাট ধরলেন দেবাংশুর হয়ে।
চুঁচুড়া থেকে তিনবারের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন অসিত মজুমদার। তৃণমূল কংগ্রেস এবার তাকে টিকিট দেয়নি। বুধবার প্রার্থী ঘোষণার পর অভিমানী অসিত জানিয়ে দিয়েছিলেন রাজনীতি আর করবেন না। ওকালতি পেশায় ফিরে যাবেন। সময় কাটাবেন বই পরে, ক্লাব সংগঠন করে। অসিত মজুমদারের অভিমানের কথা কানে যেতেই দেবাংশু বলেছিলেন আমি নিজে গিয়ে কথা বলব। ওনার অভিমান করা স্বাভাবিক।

বুধবার সন্ধ্যায় প্রিয় নগরে তার বাড়িতে পৌঁছে যান দেবাংশু। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অসিত তাঁকে জড়িয়ে ধরেন।তারপর ম্যারাথন আলোচনা হয় দুজনের মধ্যে। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবাংশু জানান, অসিতদার থেকে অনেক পরামর্শ নিয়েছি। সেগুলো ডাইরিতে নোট করেছি। উনি যেভাবে চুঁচুড়াকে হাতের তালুর মত চেনেন। আমার লড়াইয়ে তাকে লাগবে। তিনি বলেছেন আমার পাশে থাকবেন।

অসিত মজুমদার বলেন,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে। দলের যারা কর্মী জনপ্রতিনিধি তৃণমূলের টিকিটের জয়ী হয়েছেন তারা আশা করি দলের প্রার্থীকে জেতার জন্য কাজ করবেন। দেবাংশু কে আলাদা করে চেনানোর দরকার নেই ওকে সবাই চেনে। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে।
তবে আদৌ কী হল সমস্যার সমাধান হল, নাকি শুধুই ঠেকনা দিয়ে রাখা? পাশাপাশি অসিত এও তো বলেছেন, “কর্মীদের সঙ্গে বসবো বসে সিদ্ধান্ত নেব তৃণমূলটা করবো কিনা” । তাহলে কি অন্য দলে যাওয়ার কথা ভাবছেন, সে উত্তর অবশ্য পাওয়া যায়নি। সবটাই এখন সময়ের অপেক্ষা।

Post Views: 35

Continue Reading

Previous: ফুলবাড়ীতে বিজেপি প্রার্থী মাকে প্রণাম করে প্রচার শুরু তৃণমূল প্রার্থি ছেলের
Next: সমাজমাধ্যমে ইঙ্গিত পূর্ণ পোস্ট দেব-রুক্মিনী’র, মেহেন্দি পরা ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিলেন তারকাযুগল

সম্পর্কিত গল্প

ISL.jpg

যুবভারতীতে জিততে মরিয়া মোহনবাগান, তৈরী মুম্বইও

Online Desk মার্চ 19, 2026
Untitled-M.png

দুর্গাপুরে ডেঙ্গিতে মৃত্যু ১ ব্যেক্তির, সজাগ প্রশাসন

Online Desk মার্চ 19, 2026
Vivek_Divyanka_1773905753139_1773905778423-1.jpg

সমাজমাধ্যমে বেবিবাম্পের ফটোশুট শেয়ার করলেন টেলি অভিনেত্রী, জীবনের নতুন অধ্যায়ে দিব্যাঙ্কা-বিবেক

Online Desk মার্চ 19, 2026

You may have missed

ISL.jpg

যুবভারতীতে জিততে মরিয়া মোহনবাগান, তৈরী মুম্বইও

Online Desk মার্চ 19, 2026
Untitled-M.png

দুর্গাপুরে ডেঙ্গিতে মৃত্যু ১ ব্যেক্তির, সজাগ প্রশাসন

Online Desk মার্চ 19, 2026
Vivek_Divyanka_1773905753139_1773905778423-1.jpg

সমাজমাধ্যমে বেবিবাম্পের ফটোশুট শেয়ার করলেন টেলি অভিনেত্রী, জীবনের নতুন অধ্যায়ে দিব্যাঙ্কা-বিবেক

Online Desk মার্চ 19, 2026
pspspas_1773734671345_1773734679495-1.jpeg

‘সারকে চুনার তেরি সারকে’ গানের চর্চায় আগেই নিষিদ্ধ করা হয়েছিল গান, এবার মহিলা কমিশনের তলবের মুখে নোরা ফতেহি ও সঞ্জয় দত্ত

Online Desk মার্চ 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.