Skip to content
মে 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তোলাবাজির অভিযোগে গ্রেফতার দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

তোলাবাজির অভিযোগে গ্রেফতার দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

Online Desk মে 23, 2026
20250503_135947.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। মূলত তোলাবাজি-সহ বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন তাঁরা। এ বার পুলিশের জালে ধরা পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ‘ঘনিষ্ঠ’ এক তৃণমূল নেতা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতার নাম সম্রাট বড়ুয়া। বিধাননগর পুরনিগমের ছ’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এলাকায় তোলাবাজি করতেন। বাগুইআটি থানার পুলিশ সম্রাটকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, সম্রাট দেবরাজের ‘ঘনিষ্ঠ’। অদিতির সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। দেবরাজদের সঙ্গে তাঁর সম্পর্ক থাকায় এলাকায় সম্রাটের যথেষ্ট প্রভাব ছিল। সম্প্রতি পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় ইডি গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসুকে। এই আবহে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন সম্রাট।

উল্লেখ্য শনিবার অদিতি-দেবরাজের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ঘর থেকে। দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। গত কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জয়। কিন্তু কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ।

Post Views: 30

Continue Reading

Previous: অবশেষে ভেঙে ফেলা হল যুবভারতীর সামনের বিতর্কিত মূর্তি!
Next: চাকরির পরীক্ষার্থীদের দেওয়া হবে ওএমআর-এর কার্বন কপি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

Indo-US.jpg

মার্কিন জ্বালানি পণ্য ভারতের জ্বালানি সরবরাহে বৈচিত্র্য আনতে পারে ! মোদীর সঙ্গে বৈঠকে রুবিওর জোরালো প্রস্তাব

Online Desk মে 24, 2026
খহদ.jpg

কুয়ো থেকে জল আনতে গিয়ে মর্মান্তিক ঘটনা, মধ্যপ্রদেশের রায়সেন জেলার তিন কিশোরীর মৃত্যু

Online Desk মে 24, 2026
Hasina.jpg

শেখ হাসিনার নেতৃত্বেই বাঙালি জাতি ফিরে পেতে পারে স্থিতিশীলতা ও ন্যায়বিচার

Online Desk মে 23, 2026

You may have missed

Indo-US.jpg

মার্কিন জ্বালানি পণ্য ভারতের জ্বালানি সরবরাহে বৈচিত্র্য আনতে পারে ! মোদীর সঙ্গে বৈঠকে রুবিওর জোরালো প্রস্তাব

Online Desk মে 24, 2026
খহদ.jpg

কুয়ো থেকে জল আনতে গিয়ে মর্মান্তিক ঘটনা, মধ্যপ্রদেশের রায়সেন জেলার তিন কিশোরীর মৃত্যু

Online Desk মে 24, 2026
Hasina.jpg

শেখ হাসিনার নেতৃত্বেই বাঙালি জাতি ফিরে পেতে পারে স্থিতিশীলতা ও ন্যায়বিচার

Online Desk মে 23, 2026
Untitled.png

ফের খুলল ‘আরজি কর ফাইল’, স্ক্যানারে চিকিৎসক অভীক দে

Online Desk মে 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.