Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অবশেষে ভেঙে ফেলা হল যুবভারতীর সামনের বিতর্কিত মূর্তি!

অবশেষে ভেঙে ফেলা হল যুবভারতীর সামনের বিতর্কিত মূর্তি!

Online Desk মে 23, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ক্রীড়ামন্ত্রী যেমনটা জানিয়েছিলেন তেমনটাই হল অবশেষে ভেঙ্গে ফেলা হল যুবভারতী স্টেডিয়ামের সামনে বহু বিতর্কিত মূর্তি। বহু বছর ধরে সমালোচনায় থাকা এই মূর্তিকে ঘিরে ফুটবলপ্রেমীদের একাংশের ক্ষোভ ছিল। অবশেষে নতুন সরকারের সিদ্ধান্তে সেই মূর্তি সরিয়ে দেওয়া হলো। উল্লেখযোগ্য বিষয় হলো, কয়েক দিন আগেই যুবভারতীতে গিয়ে এই মূর্তি বদলের কথা জানিয়েছিলেন নতুন ক্রীড়ামন্ত্রী। তার পরেই দ্রুত পদক্ষেপ করা হলো। প্রসঙ্গত, ২০১৭ ভারতে আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার জন্য নতুন করে সাজানো হয়েছিল যুবভারতী স্টেডিয়াম। মাঠে অ্যাস্ট্রোটার্ফ তুলে প্রাকৃতিক ঘাস বসানো হয়। গ্যালারিতে নতুন আধুনিক বাকেট সিট, অনুশীলনের আলাদা মাঠ, আধুনিক পরিকাঠামো— সব মিলিয়ে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছিল স্টেডিয়ামকে। সেই সময়েই ভিআইপি গেটের সামনে বসানো হয় এই বিশাল মূর্তি।
তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় তৈরি ওই মূর্তিটি আসলে ফুটবলারের পোশাক পরা একটি অর্ধমানব আকৃতি। নিচে দু’টি পা, তার ওপরে একটি বড় গোলক। গোলকে বিশ্ববাংলার চিহ্ন ছিল। দুই পায়ের পাশে ছিল ফুটবল, যার গায়ে লেখা ছিল ‘জয়ী’। তবে মূর্তি বসানোর পর থেকেই তা নিয়ে শুরু হয় বিতর্ক। ফুটবলপ্রেমীদের অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়ামের সামনে এমন আজব নকশার মূর্তি কেন থাকবে? তাঁদের মতে, বাংলার বা ভারতের কোনও কিংবদন্তি ফুটবলারের মূর্তি বসানো হলে সেটাই বেশি মানানসই হতো। সেই কারণেই বহু বছর ধরে এই মূর্তি সমালোচনার কেন্দ্রে ছিল। নব নির্বাচিত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক দায়ভার গ্রহণ করার পর থেকেই শুরু এই মূর্তি নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। এর পর থেকেই কার্যত মূর্তি টি ভেঙ্গে ফেলার বিসয়ে শুরু হয় জোর জল্পনা। শনিবার এই কারনে মূর্তিটি সরিয়ে নেওয়া হয়েছে।

Post Views: 102

Continue Reading

Previous: অনুপ্রবেশ রুখতে আগামী এক বছরের মধ্যে সীমান্তে স্মার্ট বর্ডার, ঘোষণা শাহের
Next: তোলাবাজির অভিযোগে গ্রেফতার দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.