Skip to content
জুন 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঝাঁটা হাতে রাস্তায় নামলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ঝাঁটা হাতে রাস্তায় নামলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

Online Desk জুন 16, 2026
DGPR-AGNIMITRA-SAFAI-ABHIJAN-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর; রাস্তায় নোংরা ফেললেই জরিমানা, ঝাড়ু হাতে পথে নেমে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার আরও কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা বা পানের পিক ছিটানোর বিরুদ্ধে শুরু হতে চলেছে স্বচ্ছতা মিশন। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।‘নির্মল বন্ধু’ ও ‘নির্মল সাথী’দের নিয়ে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক পন্নামবলাম এস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, নগর উন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিক এবং পরিচ্ছন্নতা কর্মীরা।এদিন মন্ত্রী নিজে ঝাড়ু হাতে বাসস্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। পাশাপাশি দোকানদারদের সঙ্গে কথা বলে তাঁদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যই সরকারের এই পদক্ষেপ। তিনি এও জানান শীঘ্রই কোলকাতা এবং বিধাননগর পুরসভা থেকে শুরু করে নিয়মিত সব কটি পুরসভায় একদিন করে বসবেন তিনি। জনসাধারণের জন্য চালু করা হবে হেল্পলাইন নম্বর, যেকোনো সমস্যা এবং অভিযোগ জানাতে ২৪ ঘণ্টাই চালু থাকবে নম্বরটি।

Post Views: 37

Continue Reading

Previous: কসবা ল কলেজের পরে এবারে সিএবিতে এম এম কাণ্ড, পঙ্কজ রায়ের ছেলেকে অপমান মনোজিতের, মানহানি পঙ্কজ পুত্রর
Next: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার পাহাড়ে গিয়ে উন্নয়নের বার্তা দিলেন শুভেন্দু

সম্পর্কিত গল্প

arrest-size.jpg

গণধর্ষনে অভিযুক্ত দুজনকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের, পরে গ্রেফতার

Online Desk জুন 16, 2026
Untitled.png

ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার

Online Desk জুন 16, 2026
ritabra-ta.jpg

১৮ তারিখ থেকে রাজ্যের বাজেট অধিবেশন, এখনও নাম ঠিক হল না ঋতব্রতদের দলের!

Online Desk জুন 16, 2026

You may have missed

arrest-size.jpg

গণধর্ষনে অভিযুক্ত দুজনকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের, পরে গ্রেফতার

Online Desk জুন 16, 2026
Untitled.png

ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার

Online Desk জুন 16, 2026
ritabra-ta.jpg

১৮ তারিখ থেকে রাজ্যের বাজেট অধিবেশন, এখনও নাম ঠিক হল না ঋতব্রতদের দলের!

Online Desk জুন 16, 2026
Sougata_Amit.jpg

‘২০০০ তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কুণালের উপর ডিম হামলা’, শাহকে চিঠি লিখে নালিশ সৌগতের

Online Desk জুন 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.