Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার পাহাড়ে গিয়ে উন্নয়নের বার্তা দিলেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার পাহাড়ে গিয়ে উন্নয়নের বার্তা দিলেন শুভেন্দু

Online Desk জুন 16, 2026
Karsiang

ওঙ্কার ডেস্কঃ পাহাড়ে পদ্ম ফোটে বঙ্গ ভোটে। রাজ্য রাজনীতিতে এই কথা চেনা। তবে এবার রাজ্যে পদ্ম ফুটেছে। পাহাড়েও বিপুল জন সমর্থন পেয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার পর, প্রথম কালিম্পংয়ে গিয়ে উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জি রামজি প্রকল্পের কাজ, কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ, পুলিশে দ্রুত নিয়োগ নিয়ে বড় বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দুর কথা অনুযায়ী, “পাহাড়ের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, উন্নতির রোড ম্যাপ তৈরি।”
তৃণমূল আমলে পাহাড় বঞ্চিত হয়েছে বলে বার বার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। কার্যত সেই ‘রাগে’ই দীর্ঘদিন ধরেই পাহাড়বাসী গেরুয়া শিবিরকে সমর্থন করেছেন। এবার কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় পাহাড়ে দ্রুত উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার কালিম্পংয়ে জনকল্যাণ শিবিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, “পাহাড়ের উন্নয়নের জন্য রোডম্যাপ তৈরি। ধীরে ধীরে সব হবে। কেন্দ্র ও রাজ্য সরকার মিলে এই কাজ করবে। আপনারা নিশ্চিত থাকুন।”
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ তৈরি হবে। কেন্দ্রীয় সরকারের ‘খেলো ইন্ডিয়া, জড়ো ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে খেলার জন্য পরিকাঠামো উন্নয়ন করা হবে। স্টেডিয়াম থেকে অন্যান্য উন্নয়নে জোর দেওয়া হবে। এছাড়াও ১ জুলাই থেকে পঞ্চায়েত এলাকাগুলিতে শুরু হবে ১২৫ দিনের কাজ। আগামী এক মাসের মধ্যে পুলিশের নিয়োগ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে জানিয়েছেন শুভেন্দু।

Post Views: 85

Continue Reading

Previous: ঝাঁটা হাতে রাস্তায় নামলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
Next: মমতাকে ফের বন্ধুত্বের বার্তা হুমায়ুনের, দুঃসময়ে তৃণমূলনেত্রীর পাশে থাকতে চান বহিষ্কৃত নেতা

সম্পর্কিত গল্প

Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

জেলার হাসপাতালগুলি পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.