Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপি ক্ষমতায় আসতেই অভিযোগ শাসক দলের মারেই খুন তৃণমূল নেতা; গোঘাটে পার্টি অফিসের পাশে উদ্ধার দেহ

বিজেপি ক্ষমতায় আসতেই অভিযোগ শাসক দলের মারেই খুন তৃণমূল নেতা; গোঘাটে পার্টি অফিসের পাশে উদ্ধার দেহ

Online Desk মে 10, 2026
DEADBODY.png

ওঙ্কার ডেস্ক: হুগলির গোঘাটে ফের রক্তাক্ত রাজনৈতিক সংঘর্ষের অভিযোগে উত্তাল এলাকা। তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা সহদেব বাগের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের দাবি, প্রতিদিনের মতোই দলীয় কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন সহদেব, কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় উদ্বেগ বাড়তে থাকে। শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে রবিবার সকালে গোঘাটের নকুণ্ডা অঞ্চলে স্থানীয় তৃণমূল পার্টি অফিসের পিছনের একটি ড্রেন থেকে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ।
ঘটনাস্থল থেকে একটি ভারী মুগুর উদ্ধার করেছে পুলিশ, যা প্রাথমিক তদন্তে খুনের অস্ত্র বলে মনে করা হচ্ছে। মৃতদেহে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, অত্যন্ত নৃশংসভাবে তাঁকে খুন করা হয়েছে। এলাকায় সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে উত্তেজনা ও আতঙ্ক।
সহদেব বাগ শুধু স্থানীয় তৃণমূল কর্মীই নন, তাঁর পরিবারও সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর স্ত্রী চায়না বাগ কুণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তরফে সহদেবকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী ও পরিবার। তাঁদের দাবি, এলাকায় তৃণমূলের সাংগঠনিক প্রভাব কমাতেই এই হামলা।
ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। সহদেবের স্ত্রীর দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দিতে হবে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এই মৃত্যু তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের ফল হতে পারে এবং রাজনৈতিকভাবে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
ঘটনার জেরে গোঘাটে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী, যাতে নতুন করে অশান্তি ছড়িয়ে না পড়ে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

Post Views: 95

Continue Reading

Previous: বিরোধী দলনেতা, বিধানসভার মুখপাত্র ঘোষণা তৃণমূলের; দায়িত্বে শোভনদেব, ফিরহাদ
Next: তীরন্দাজে ভারতের রুদ্ধশ্বাস জয়! চিনের মাটিতে দাঁড়িয়ে চিনা দলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ান দেশের মেয়ে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.