Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূলকে সমর্থন প্রসঙ্গে মীরের উল্টো সুর অধীরের

তৃণমূলকে সমর্থন প্রসঙ্গে মীরের উল্টো সুর অধীরের

Online Desk মে 2, 2026
20260502_160958.jpg

ওঙ্কার ডেস্ক: কংগ্রেস শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর বিরোধী হিসেবে পরিচিত প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সম্প্রতি পশ্চিমবঙ্গের কংগ্রেস পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর মন্তব্য করেছিলেন এগজিট পোলে যাই দেখানো হোক না কেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে। আর মীরের এই মন্তব্যের বিরোধিতা করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। গুলাম আহমেদ মীরের মন্তব্যকে ‘ফালতু কথা’ বলে তাচ্ছিল্য করেছেন অধীর।

অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, গুলাম আহমেদ মীর পশ্চিমবঙ্গের নেতা নন। তাই তাঁর মন্তব্যকে পাত্তা দেওয়ার প্রশ্ন নেই। অধীরের কথায়, ‘ফালতু কথা বলেছেন। এটা বাংলার কংগ্রেস কর্মীদের কথা নয়। কে কোথা থেকে কী বলছেন তার দায়িত্ব আমার নয়। আমরা এসব ফালতু কথার ধার ধারি না, জবাবও দিই না।’

ঠিক কী বলেছেন মীর? গুলাম আহমদ মীর বঙ্গের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে দাবি করেছেন, ‘এগজিট পোলে বিজেপি সরকার গঠন করার কথা যে বলা হচ্ছে, আদতে সেরকম কিছুই হবে না, বরং তার উল্টো ফল হবে। কারণ রাজ্যের মহিলাদের হাতে সরাসরি যে আর্থিক সুবিধা দিয়েছে রাজ‌্য সরকার, তার সুফল তৃণমূলের পক্ষেই পড়বে। সত্যি বলতে বাংলার ভোটাররা খুব সচেতন। তাই এবার সাইলেন্ট ভোট হয়েছে বাংলায়। ভোটাররা কাউকে বুঝতে দেননি কাকে তাঁরা ভোট দিচ্ছেন।’ কংগ্রেস নেতার এই মন্তব্যে জোর বিতর্ক তৈরি হয়েছে রাজ্যের হাত শিবিরে। রাজ্য স্তরের বহু নেতা বলছেন, গুলাম আহমেদ মীর যা বলেছেন, বাস্তবতা ভিন্ন। বাংলার কংগ্রেস কর্মী সমর্থকরা তৃণমূলের বিরুদ্ধে।

Post Views: 93

Continue Reading

Previous: ইউনূসের পর তারেক সরকারেও এক অবস্থা! এপ্রিলে গনপিটুনিতে নিহত ২১
Next: দেশজুড়ে মোবাইলে তীব্র বিপর্যয় সতর্কবার্তা, পরীক্ষামূলক মহড়ায় চালু আধুনিক দুর্যোগ অ্যালার্ট ব্যবস্থা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.