Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গোলাবাড়িতে সাতসকালে যুবককে গুলি করে খুন, তদন্তে পুলিশ

গোলাবাড়িতে সাতসকালে যুবককে গুলি করে খুন, তদন্তে পুলিশ

Online Desk ফেব্রুয়ারি 25, 2026
GULI.jpg

ওঙ্কার ডেস্কঃ হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় বুধবার সাতসকালে চলল গুলি। পিলখানা এলাকায় প্রকাশ্য রাস্তায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ সূত্রে খবর, বাইকে করে আসে দু’জন দুষ্কৃতী। তারা ওই যুবকের সঙ্গে কথা বলছিল। কথা বলতে বলতে আচমকাই তাঁকে গুলি করে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় তারা।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সৌফিক খান। স্থানীয়দের অনুমান, প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন হয়েছে। পাশাপাশি স্থানীয় এবং মৃত যুবকের পরিবারের দাবি, রোহিত এবং হারুন নামে দু’জন এই ঘটনার সঙ্গে যুক্ত।
হাওড়ার পুলিশ কমিশনার, জানিয়েছেন সিসিটিভি ফুটেজ দেখে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তারা পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পুরনো কোনও বিবাদের জেরেই এই খুন হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
তবে মৃতের পরিবারের অভিযোগ, সৌফিকের কাছে মোটা অঙ্কের টাকা তোলা হিসেবে দাবি করা হয়েছিল। সেই নিয়ে বিবাদ। এবং তার জেরে এই খুন। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Post Views: 188

Continue Reading

Previous: রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি! নাকি চড়বে পারদ! কি জানাচ্ছে হাওয়া অফিস?
Next: পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই বাংলায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা, জানাল কমিশন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.