Skip to content
আগস্ট 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান জানিয়ে বদলাচ্ছে দেউলটি স্টেশনের নাম

কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান জানিয়ে বদলাচ্ছে দেউলটি স্টেশনের নাম

Online Desk আগস্ট 3, 2026
shart.png

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাংলা সাহিত্য জগতে কথাশিল্পী হিসেবে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জীবনের শেষ পনেরোটা বছর তিনি কাটিয়েছিলেন হাওড়ার সামতার বাড়িতে। সামতা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দেউলটি স্টেশন। যাতায়াতের পথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বাভাবিকভাবেই দেউলটি স্টেশন ব্যবহার করতেন। তাই সেই স্মৃতি অমর করে রাখতে আমতা এবং বাগনানের মানুষের দীর্ঘদিনের দাবি দেউলটি স্টেশনের নামকরণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামে করা হোক। আর সেই দাবিকে মান্যতা দিয়ে এবার উদ্যোগী হলেন আমতার বিধায়ক অমিত সামন্ত।
বাংলা সাহিত্য জগতে অন্যতম এক প্রতিভার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যিনি কথাশিল্পী হিসেবেও বিশেষ পরিচিত। এই বাংলার মাটিতেই তাঁর জন্ম, কর্ম, বেড়ে ওঠা। জীবনের শেষ পনেরোটা বছর তিনি কাটিয়েছিলেন হাওড়ার সামতার বাড়িতে। রূপনারায়ণ নদের ধারে নিজের হাতে তৈরি বাড়িতে বছর ধরে একের পর এক কাল জয়ী উপন্যাস সৃষ্টি করে গেছেন কথাশিল্পী। ‘রামের সুমতি’, ‘বিপ্রদাস’, ‘মেজ দিদি’-র মত বেশ কিছু গল্প উপন্যাসের সৃষ্টি এই বাড়ি থেকেই। সামতা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ-পূর্ব রেলের দেউলটি স্টেশন। যাতায়াতের পথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বাভাবিকভাবেই দেউলটি স্টেশন ব্যবহার করতেন। তাই সেই স্মৃতি অমর করে রাখতে আমতা এবং বাগনানের মানুষের দীর্ঘদিনের দাবি দেউলটি স্টেশনের নামকরণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামে করা হোক।
কথাশিল্পীর নামে “শরৎ গ্রাম পঞ্চায়েত” রয়েছে। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে দাবি উঠছিল দেউলটি স্টেশন থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করা হোক। আর সেই দাবিকে মান্যতা দিয়ে এবার উদ্যোগী হলেন আমতার বিধায়ক অমিত সামন্ত। বিষয়টি রেল দপ্তরকে জানানোর জন্য ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় চিঠিপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক। বিধায়কের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি শরৎ অনুরাগী থেকে শুরু করে আমতা এবং বাগদান বিধানসভার মানুষ।

Post Views: 27

Continue Reading

Previous: অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকার দাবি ঋতব্রতর, রাজনৈতিক মহলে তুমুল চর্চা
Next: কেন্দ্রীয় লক-আপের কঠোর হচ্ছে নজরদারি, অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসাতে চলেছে কলকাতা পুলিশ

সম্পর্কিত গল্প

pk-d.jpg

বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী পিকে, প্রথম জয়ের মুখ দেখল জন সুরজ পার্টি

Online Desk আগস্ট 3, 2026
oil-barrel.png

ট্রাম্পের যুদ্ধ হামলা স্থগিতের ঘোষনার পর বিশ্ববাজারে বড় পরিবর্তন; দাম কমল অপরিশোধিত তেলের

Online Desk আগস্ট 3, 2026
mamta-tensed.png

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় নিষ্পত্তি হল না কালীঘাট তৃণমূলের; ১১ তারিখ শুনানির দিন জানাল শীর্ষ আদালত

Online Desk আগস্ট 3, 2026

You may have missed

KL-2.jpg

লিগে বিএসসসের কাছে জয়ের রথ থামলো ইস্টবেঙ্গলের

Online Desk আগস্ট 3, 2026
pk-d.jpg

বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী পিকে, প্রথম জয়ের মুখ দেখল জন সুরজ পার্টি

Online Desk আগস্ট 3, 2026
oil-barrel.png

ট্রাম্পের যুদ্ধ হামলা স্থগিতের ঘোষনার পর বিশ্ববাজারে বড় পরিবর্তন; দাম কমল অপরিশোধিত তেলের

Online Desk আগস্ট 3, 2026
mamta-tensed.png

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় নিষ্পত্তি হল না কালীঘাট তৃণমূলের; ১১ তারিখ শুনানির দিন জানাল শীর্ষ আদালত

Online Desk আগস্ট 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.