Skip to content
আগস্ট 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফল প্রকাশের পর দল বদল করেছেন, দম্পতি বিধায়ক-সাংসদ এলাকায় ঢুকতে বিক্ষোভ মানুষের! জনরোষের মুখে পড়ে রাতেই ঘর ছাড়লেন দুজনে

ফল প্রকাশের পর দল বদল করেছেন, দম্পতি বিধায়ক-সাংসদ এলাকায় ঢুকতে বিক্ষোভ মানুষের! জনরোষের মুখে পড়ে রাতেই ঘর ছাড়লেন দুজনে

Online Desk আগস্ট 11, 2026
jagadish.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে নাম লিখিয়েছেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া। তাঁর স্ত্রী সঙ্গীতা রায় সিতাই বিধানসভার বিধায়ক। জোড়াফুল শিবিরের টিকিটে জয়ী হয়েছেন তিনিও। যদিও পরে সঙ্গীতা ঋতব্রত শিবিরে নাম লেখান। জনপ্রতিনিধি ওই দম্পতিকে এলাকায় দেখা যায়নি দীর্ঘ দিন। সোমবার মাঝরাতে বাড়ি ফেরেন দু’জন। কিন্তু তাঁরা এলাকায় আসছেন এই খবর চাউর হতে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। জনরোষের মুখে পড়ে রাতেই বাড়ি ছাড়েন তাঁরা।

কোচবিহারের সাংসদ জানান, এত দিন দিল্লিতে ছিলেন তিনি। আর সঙ্গীতা ছিলেন কলকাতায়। পুত্রের চিকিৎসার কারণে তিনি এলাকার বাইরে ছিলেন। সাংসদ স্বামী এবং বিধায়ক পত্নীকে শেষবার দেখা গিয়েছিল জেলার প্রশাসনিক বৈঠকে। তবে সে সময় তাঁরা বাড়ি যাননি। সোমবার রাতে সিতাইয়ে জগদীশ-সঙ্গীতা বাড়িতে ঢুকতেই স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। যদিও কারও হাতে কোনও দলের পতাকা দেখা যায়নি। জনরোষের মুখে পড়ে রাতেই বাড়ি ছাড়েন তাঁরা।

সাংসদ জগদীশ বলেন, ‘আমার কিছু নথি বাড়িতে ছিল। সেগুলি নিতে গিয়েছিলাম। তা ছাড়া এলাকার পরিস্থিতি কেমন, তার খোঁজখবর নিতেও গিয়েছিলাম। কিন্তু রাতেই লোকজন বিক্ষোভ দেখাচ্ছিল!’ কিন্তু বাড়ি ছাড়লেন কেন? জবাবে তিনি আরও বলেন, ‘আমি যদি বাড়িতে থাকতাম, তাহলে কোনও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারত। আমি চাই না, আমার থাকার জন্য এলাকার শান্তি নষ্ট হোক। ঝামেলা চাই না বলেই রাতেই এলাকা ছেড়ে চলে এসেছি।’

Post Views: 19

Continue Reading

Previous: ইরান তাঁকে হত্যা করতে চেয়েছিল! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে চেপে বিমান ধরেছিলেন ট্রাম্প
Next: স্বাধীনতা দিবসে জঙ্গি হামলার আশঙ্কা! দিল্লিতে জারি চূড়ান্ত সতর্কতা

সম্পর্কিত গল্প

supreme-1280.jpg

‘এখনও পর্যন্ত কত আবেদনের নিষ্পত্তি করেছে ট্রাইবুনাল?’ কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

Online Desk আগস্ট 11, 2026
accident-symbolic.jpg

মধ্যপ্রদেশে দাঁড়িয়ে থাকা গাড়িতে এসে সজোরে ধাক্কা গাড়ির! মৃত্যু একই পরিবারের ৩ জনের

Online Desk আগস্ট 11, 2026
tram.png

সল্টলেক রাজারহাটে চলবে ট্রাম; শুরু সমীক্ষা

Online Desk আগস্ট 11, 2026

You may have missed

supreme-1280.jpg

‘এখনও পর্যন্ত কত আবেদনের নিষ্পত্তি করেছে ট্রাইবুনাল?’ কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

Online Desk আগস্ট 11, 2026
accident-symbolic.jpg

মধ্যপ্রদেশে দাঁড়িয়ে থাকা গাড়িতে এসে সজোরে ধাক্কা গাড়ির! মৃত্যু একই পরিবারের ৩ জনের

Online Desk আগস্ট 11, 2026
tram.png

সল্টলেক রাজারহাটে চলবে ট্রাম; শুরু সমীক্ষা

Online Desk আগস্ট 11, 2026
Abhisek-Porel.jpg

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন অভিষেক পোড়েল

Online Desk আগস্ট 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.