Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • মদন মিত্র কি এবার ঋত শিবিরে! স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠকে উঠছে প্রশ্ন

মদন মিত্র কি এবার ঋত শিবিরে! স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠকে উঠছে প্রশ্ন

Online Desk জুলাই 15, 2026
madan-da.jpg

ওঙ্কার ডেস্কঃ পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে মদন মিত্রের পরিবার। মঙ্গলবারই বিধায়কের স্ত্রী এবং দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির নোটিস পৌঁছনোর পরেই ‘কাহানি মে টুইস্ট’। সূত্রের খবর, মঙ্গলবার রাতে মদন মিত্র সোজা হাজির হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের অন্যতম সদস্য সন্দীপন সাহার বাবা এবং এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক চলে।
মমতার হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে একে একে যোগ দিতে শুরু করেন দলের বহু হেভিওয়েট নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে গুটি কয়েক বিধায়ক অনুগত রয়েছেন, মদন মিত্র তাঁদের মধ্যে অন্যতম।তবে এই বৈঠকের পর প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, এর আগেও কামারহাটি পৌরসভায় বেআইনি নিয়োগ মামলায় মদন মিত্রের নাম জড়িয়েছিল। গত জুন মাসেই তাঁর ভবানীপুরের বাসভবন ছাড়াও দক্ষিণেশ্বর-সহ একাধিক বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কিছু রহস্যময় আর্থিক লেনদেনের হদিস মিলেছে, যার সঙ্গে কামারহাটির বিধায়কের স্ত্রী ও দুই পুত্রের নামের যোগসূত্র রয়েছে।
এবার মদন আদৌ ঋত শিবিরে যোগ দেন, নাকি অন্য কোনও কারণে সন্দীপন সাহার বাবার সঙ্গে বৈঠক করলেন, তা সময় বলবে।

Continue Reading

Previous: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সতর্কতা!
Next: সোনাম ওয়াংচুকের অনশন ভাঙতে এবার আদালতের হস্তক্ষেপ চেয়ে আর্জি আইনজীবীর

সম্পর্কিত গল্প

New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.