Skip to content
জুলাই 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সোনাম ওয়াংচুকের অনশন ভাঙতে এবার আদালতের হস্তক্ষেপ চেয়ে আর্জি আইনজীবীর

সোনাম ওয়াংচুকের অনশন ভাঙতে এবার আদালতের হস্তক্ষেপ চেয়ে আর্জি আইনজীবীর

Online Desk জুলাই 15, 2026
sonam-wangchuk.png

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার আর্জিতে অনশনে বসেছেন বিশিষ্ট সমাজবিদ তথা বৈজ্ঞানিক সোনাম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসা পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হওয়া হয়েছে। তাঁর জীবন রক্ষায় অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করার আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করা হয়েছে। আবেদনে কেন্দ্র সরকার, দিল্লি সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় চিকিৎসা-সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
মামলায় দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাওয়ায় সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। ইতিমধ্যেই তাঁর ওজন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণ ছাড়া অনশন চালিয়ে গেলে পরিস্থিতি প্রাণঘাতী হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেই কারণে তাঁকে অবিলম্বে একটি সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসার আওতায় আনার আবেদন জানানো হয়েছে। পিটিশনে আরও বলা হয়েছে, দেশের সংবিধান প্রতিটি নাগরিকের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার অধিকার নিশ্চিত করে। তাই কোনও ব্যক্তি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিলেও রাষ্ট্রের দায়িত্ব তাঁর জীবন রক্ষা করা। আদালতের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও আবেদনকারী পক্ষের দাবি। নিজের অনশন ভাঙার জন্য আগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, বলিউড অভিনেতা ওম ভাইদ্যা সহ বিশিষ্ট ব্যাক্তি সোনাম ওয়াংচুককে অনুরোধ করেছেন।
অন্যদিকে, সোনম ওয়াংচুক তাঁর আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড়। তিনি জানিয়েছেন, লাদাখ-সহ একাধিক জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অনশন প্রত্যাহার করবেন না। তাঁর দাবি, এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে। তিনি এর আগে জানিয়েছিলেন, শারীরিক দুর্বলতা বাড়লেও তাঁর মনোবল অটুট রয়েছে এবং আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে কোনও পরিবর্তন নেই। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ ও সম্ভাব্য নির্দেশের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল, মানবাধিকার কর্মী এবং ওয়াংচুকের সমর্থকদের। মামলার শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, তার উপরই নির্ভর করবে তাঁর চিকিৎসা এবং আন্দোলনের পরবর্তী গতিপ্রকৃতি।

Post Views: 21

Continue Reading

Previous: মদন মিত্র কি এবার ঋত শিবিরে! স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠকে উঠছে প্রশ্ন
Next: তৃণমূল জমানায় ‘দুর্নীতি’র তদন্তে বিশেষ কমিশন রাজ্যের

সম্পর্কিত গল্প

1000349670.jpg

সাম্প্রতিক কালে মার্কিন বিমান হামলায় মৃত্যু হয়েছে ৩০ এর বেশি ইরানির, দাবি তেহরানের

Online Desk জুলাই 15, 2026
nitin-gadkari.png

ই-২০ র জন্য গাড়ির মাইলেজ কমেছে; অকপটে স্বীকার নীতিন গডকরির

Online Desk জুলাই 15, 2026
1000225259.jpg

নয়ডার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২ জনের, সরিয়ে নিয়ে যাওয়া হল ৫০টি পরিবারকে

Online Desk জুলাই 15, 2026

You may have missed

1000349670.jpg

সাম্প্রতিক কালে মার্কিন বিমান হামলায় মৃত্যু হয়েছে ৩০ এর বেশি ইরানির, দাবি তেহরানের

Online Desk জুলাই 15, 2026
nitin-gadkari.png

ই-২০ র জন্য গাড়ির মাইলেজ কমেছে; অকপটে স্বীকার নীতিন গডকরির

Online Desk জুলাই 15, 2026
1000225259.jpg

নয়ডার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২ জনের, সরিয়ে নিয়ে যাওয়া হল ৫০টি পরিবারকে

Online Desk জুলাই 15, 2026
kolkata-rain.jpeg

রথযাত্রায় বৃষ্টিতে ভাসবে শহর কলকাতা; জানালো হাওয়া অফিস

Online Desk জুলাই 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.