ওঙ্কার ডেস্কঃ তৃণমূল আমলের ১৫ বছরের দুর্নীতির অভিযোগ। সব দুর্নীতির অভিযোগের তদন্ত করতে এবার কমিশন গঠন করল শুভেন্দু সরকার। সূত্রের খবর, এই কমিশনের শীর্ষে রয়েছেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কমিশনের তদন্ত বিভাগের মাথায় থাকবেন এক আইপিএস অফিসার। প্রশাসনিক বিভাগের মাথায় থাকবেন এক আইএএস বা ডব্লিউবিসিএস অফিসার। পশ্চিমবঙ্গ রেভিনিউ সার্ভিসের এক অফিসার প্রযুক্তি ক্ষেত্রে কমিশনকে সাহায্যন করবেন।
সূত্রের খবর, ক্ষমতার অপব্যমবহার করে গ্রেফতার, মিথ্যার মামলায় ফাঁসানো হলে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করার জন্যা পুলিশকে সুপারিশও করবে এই কমিশন। রাজ্যা ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের আড়ালে সরকারি অর্থ নয়ছয় হয়ে থাকলে তা কীভাবে উদ্ধার করা যায়, তাও দেখবে। কোনও ব্যরক্তি যদি সরকারি কোনও অফিসারের প্রভাবে কোনও বেআইনি কাজে যুক্ত থাকেন, তবে তাকেও তদন্তের আওতায় আনা হবে।
পাশাপাশি কমিশনের নজরে থাকবে শিক্ষা, স্বাস্থ্যরক্ষেত্রে ও মিডিক্যােল শিক্ষা, খাদ্যক ও সরবরাহ, আমফান-সহ বিভিন্ন বিপর্যয়ের সময় ত্রাণ বিলি, একশো দিনের কাজ, মিড ডে মিল, পুরসভা ও পঞ্চায়েতের নিয়ন্ত্রণে থাকা ক্ষেত্র, আবাসন, মৎস্যক, পূর্ত, জমি, জিটিএ-তে ওঠা দুর্নীতির অভিযোগগুলি। এসব ক্ষেত্রে ঘুষ কিংবা তোলাবাজি হয়েছে কি না, তাও দেখবে কমিশন।