Skip to content
জুলাই 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সাম্প্রতিক কালে মার্কিন বিমান হামলায় মৃত্যু হয়েছে ৩০ এর বেশি ইরানির, দাবি তেহরানের

সাম্প্রতিক কালে মার্কিন বিমান হামলায় মৃত্যু হয়েছে ৩০ এর বেশি ইরানির, দাবি তেহরানের

Online Desk জুলাই 15, 2026
1000349670.jpg

ওঙ্কার ডেস্ক: কিছু দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও নতুন করে আবার দুই যুযুধান পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়েছে। এই পরিস্থিতিতে তেহরান দাবি করল, ট্রাম্প বাহিনীর বিমান হামলায় ৩০ জনের বেশি ইরানি নিহত হয়েছেন। বুধবার ইরানের এক সরকারি মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। নির্দিষ্ট সময়কালের কথা তিনি উল্লেখ না করলেও সাম্প্রতিক কালে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

তেহরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি এমন সময়ে এই তথ্য জানালেন যখন কিনা ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরানে রাতভর চালানো হামলায় ২৬০ জনেরও বেশি মানুষ জখম হয়েছেন। হরমুজ প্রণালীতে পুনরায় অবরোধ জারি করেছে ইরান। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার আরও এক দফা বিমান হামলা চালায়। সাত ঘণ্টার এই অভিযানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানে ট্রাম্প বাহিনী। উল্লেখ্য, বুধবার ভোরে বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়। এই দুই দেশেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হামলা ও পালটা হামলা নিত্য দিনের রুটিনে পরিণত হয়েছে। যা ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও দুর্বল করে দিয়েছে।

সেন্ট্রাল কমান্ডের কমান্ডার, মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেছেন, ইরান প্রতিবেশী আরব দেশগুলোতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাঁর কথায়, ‘মার্কিন বাহিনী ইরানের অযাচিত আগ্রাসনের জন্য জবাবদিহি করছে, যে হামলার কারণে নিরীহ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে।’ এদিকে ইরানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ১৯টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। যার মধ্যে দুটি বিমানবাহী রণতরী এবং ১,০০০-এরও বেশি মেরিন সেনা বহনকারী। সেন্ট্রাল কমান্ড সমাজ মাধ্যমে জানিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে কয়েক শ সামরিক বিমান সক্রিয় রয়েছে।

Post Views: 47

Continue Reading

Previous: ই-২০ র জন্য গাড়ির মাইলেজ কমেছে; অকপটে স্বীকার নীতিন গডকরির

সম্পর্কিত গল্প

nitin-gadkari.png

ই-২০ র জন্য গাড়ির মাইলেজ কমেছে; অকপটে স্বীকার নীতিন গডকরির

Online Desk জুলাই 15, 2026
1000225259.jpg

নয়ডার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২ জনের, সরিয়ে নিয়ে যাওয়া হল ৫০টি পরিবারকে

Online Desk জুলাই 15, 2026
kolkata-rain.jpeg

রথযাত্রায় বৃষ্টিতে ভাসবে শহর কলকাতা; জানালো হাওয়া অফিস

Online Desk জুলাই 15, 2026

You may have missed

1000349670.jpg

সাম্প্রতিক কালে মার্কিন বিমান হামলায় মৃত্যু হয়েছে ৩০ এর বেশি ইরানির, দাবি তেহরানের

Online Desk জুলাই 15, 2026
nitin-gadkari.png

ই-২০ র জন্য গাড়ির মাইলেজ কমেছে; অকপটে স্বীকার নীতিন গডকরির

Online Desk জুলাই 15, 2026
1000225259.jpg

নয়ডার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২ জনের, সরিয়ে নিয়ে যাওয়া হল ৫০টি পরিবারকে

Online Desk জুলাই 15, 2026
kolkata-rain.jpeg

রথযাত্রায় বৃষ্টিতে ভাসবে শহর কলকাতা; জানালো হাওয়া অফিস

Online Desk জুলাই 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.