নিজস্ব প্রতিনিধি, মালদা; এবার কাফ সিরাপ পাচারে নাম জরালো তৃণমূল নেতার। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বাংলাদেশে পাথর রপ্তানি করতে যাওয়ার পথে একটি গাড়ি আটক করে বিএসএফ।পাথর নিয়ে মহদিপুর সীমান্ত দিয়ে এই এই লরিটি বাংলাদেশে যাওয়ার কথা ছিল গাড়িটির। সীমান্তে গাড়িটি আটক করে তল্লাশি চালায় বিএসএফ এবং কাস্টমস । তল্লাশিতে উদ্ধার করা হয় প্রায় কোটি টাকার কাফ সিরাপ । এই ঘটনায় আকরামুল শেখ নামে লড়ি চালককে আটক করেছে বিএসএফ। উদ্ধার হয়েছে ২২ হাজার ৮০০ বোতল কাফ সিরাপ। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। কাফ সিরাপ গুলি বাজেয়াপ্ত করেছে কাস্টমস। আর এই ঘটনার তদন্ত করতে গিয়ে নাম উঠে এসেছে মহদীপুর সীমান্তে ক্লিয়ারেন্স এজেন্ট মারুফ শেখের। যিনি ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও তৃণমূল নেতা। রপ্তানি কারকদের অভিযোগ দীর্ঘদিন ধরে মারুফ শেখ এ বেআইনি কাজের সাথে তৃণমূলের সরকার থাকায় একসময় তারা মুখ খুলতে পারতেন না। এখন এই মারুফ শেখের কঠোর শাস্তি দাবী জানাচ্ছেন তারা।