Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

ওঙ্কার ডেস্ক: বঙ্গের বিধানসভা নির্বাচনের ফল শুধুমাত্র রাজ্যের রাজনীতি নয় বরং দেশের রাজনীতির রূপরেখাতেও বড়সড় প্রভাব ফেলেছে। ভোটের ফলাফলের পর তৃণমূলের বিধায়ক, সাংসদেররা শীর্ষ নেতৃত্বে বিরোধিতা করে নিজেদের আলদা করেছে। বঙ্গের পর মহারাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ভাঙ্গনের ইঙ্গিত মিলেছে। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার সাংসদেরা নাকি বিক্রি হয়ে গেছে বলে দাবি তোলা হয়। বাংলা, মহারাষ্ট্র পেড়িয়ে এবার কেন্দ্রের আর এক বিরোধী শিবিরে ভাঙ্গনের আভাস মিলেছে। উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির একাংশ হাত মিলিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের সঙ্গে। এমনকি কারা অখিলেশের পার্টি ছাড়তে চলছে তার তালিকাও নাকি জমা পড়েছে শাহের কাছে।
সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী ওম প্রকাশ রাজভর দাবি করেন, সমাজবাদী পার্টির একাধিক সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সুযোগ পেলেই তাঁরা দলবদল করতে পারেন। তিনি এও দাবি তোলেন দলের কারা বিজেপি শিবিরে যেতে পারে তার একটি তালিকাও তৈরি হয়েছে এবং সেটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে গিয়ে পৌঁছেছে। এই মন্তব্য সামনে আসার পরই পাল্টা আক্রমণে নামে সমাজবাদী পার্টি। দলের সাংসদ রাম গোপাল যাদব কটাক্ষ করে বলেন, অন্য দলের ভাঙনের কথা বলার আগে বিজেপির নেতাদের নিজেদের ঘরের পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত। তাঁর দাবি, খুব শীঘ্রই বিজেপির অন্দরেই বড় ধরনের বিভাজন দেখা দিতে পারে।
অন্যদিকে রাজভরদাবি করে বলেন, সমাজবাদী পার্টির অভ্যন্তরে নেতৃত্ব এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে অসন্তোষ বাড়ছে, যার প্রতিফলন ভবিষ্যতে প্রকাশ্যে আসতে পারে। অন্যদিকে অখিলেশের দল এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি আগের মতোই ঐক্যবদ্ধ এবং সাংগঠনিকভাবে শক্তিশালী। শাসক দল নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই এই ধরনের জল্পনা ছড়াচ্ছে বলে অভিযোগ।

Post Views: 17

Continue Reading

Previous: চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা
Next: কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026

You may have missed

FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.