Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘নির্বাচনে জোর করে হারানো হয়েছে’, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন মমতা

‘নির্বাচনে জোর করে হারানো হয়েছে’, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন মমতা

Online Desk মে 7, 2026
mamata-b-.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ভরাডুবির পর এবার ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তাঁর দলকে জোর করে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে।

বুধবার দলের জয়ী বিধায়কদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ছিলেন তৃণমূলের বহু আইনজীবী জনপ্রতিনিধি। সেই বৈঠকে সর্বোচ্চ আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, মঙ্গলবার কালীঘাটে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছিলেন, নিজে লোকভবনে গিয়ে পদত্যাগ করবেন না তিনি। বুধবারও নিজের অবস্থানে অনড় তৃণমূল নেত্রী। এদিনও তিনি জানান, ‘আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।’

মঙ্গলবার ঠিক কী বলেছিলেন মমতা? সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোড়াফুল শিবিরের সর্বোচ্চ নেত্রী বলেছিলেন, ‘হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে ইস্তফা দিতাম। এখন তো প্রশ্ন ওঠে না।’ তাঁর আরও সংযোজন, ‘জোর করে দখল করে যদি কেউ মনে করেন আমাকে গিয়ে পদত্যাগ করতে হবে, সেটা হবে না। আমি এখন বলতে চাই, নির্বাচনে আমরা হারিনি। আমাদের হারাতে এটা ওদের বলপূর্বক চেষ্টা। আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে তারা আমাদের পরাজিত করতে পারে, নৈতিক ভাবে আমরা নির্বাচনে জয়ী হয়েছি।’

Post Views: 93

Continue Reading

Previous: আমজনতা উন্নয়ন পার্টির কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হুমায়ুন
Next: মধ্যমগ্রামে গুলিতে খুন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.