Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলে ভাঙন! বাংলার সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিলেন মমতা-অভিষেক

তৃণমূলে ভাঙন! বাংলার সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিলেন মমতা-অভিষেক

Online Desk জুন 3, 2026
WhatsApp Image 2026-06-03 at 16.10.57

ওঙ্কার ডেস্ক: বেসুরো ‘বিদ্রোহী’ বিধায়ককে নিয়ে যখন কারুকাজ করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা, ঠিক তখনই বেনজির পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এক মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের দলীয় কমিটি এবং সমস্ত শাখা সংগঠন ভেঙে দেওয়া হল। বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জোড়াফুল শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, “গভীরভাবে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সমস্ত কমিটি এবং এর সমস্ত শাখা সংগঠন অবিলম্বে ভেঙে দেওয়া হল।”
বুধবার তৃণমূলের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে জানানো হয় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের দলীয় কমিটি এবং সমস্ত শাখা সংগঠন ভেঙে নতুন করে সমস্তটা সাজবে তৃণমূল। আরও জানানো হয়েছে দলের সমস্ত স্তর আবারও পর্যালোচনা করা হবে এবং সেই তথ্যের ভিত্তিতেই ফের ঢেলে সাজানো হবে সব। বিবৃতিতে এও জানানো হয়েছে দলের অন্দরে যা সিধান্ত নেওয়া হবে তা অতি সত্ত্বর প্রকাশও করা হবে। তৃণমূলের তরফ থেকে আরও জানানো হয় দল আগামী দিনে আসা সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। ঘাসফুল দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য সংগঠনকে আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ এখন নজর থাকবে, দলের এই সর্বাত্মক পদক্ষেপের পর ঋতব্রত-সন্দীপনদের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির কী কৌশল নেয়।
প্রসঙ্গত আজই তৃণমূলের মোট ৫৮ জন বিধায়কের সই সহ অধ্যএক্ষের কাছে গিয়েছেন। স্পিকার দেওয়া চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী বলে উল্লেখ করা হয় বলেও জানা গিয়েছে। কিন্তু সেই সঙ্গে লেখা রয়েছে পরিষদীয় দলনেতা হিসেবে তাঁরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনীত করা হয়েছে। উপ-দলনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছে জাভেদ খান, শিউলি সাহা, সন্দীপন সাহা এবং সাবিনা ইয়াসমিনের নাম। মুখ্য সচেতক পদে আখরুজ্জামানের নাম জমা দেওয়া হয়েছে।

Post Views: 75

Continue Reading

Previous: ইংরেজবাজারে অবৈধ নির্মাণ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আইনজীবী
Next: শুভেন্দুর ডাকা বৈঠকে হাজির কুণাল-ফিরহাদ! বিরোধীদের সঙ্গে নিয়ে চলার বার্তা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.