Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পদ যেতেই কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন কাকলি ঘোষদস্তিদার

পদ যেতেই কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন কাকলি ঘোষদস্তিদার

Online Desk মে 19, 2026
2.jpg

বিগত ৪ মের পর থেকে বাংলার রাজ্য রাজনীতিতে পরিবর্তনের ছোঁয়া। তৃণমূলের ভরাডুবির পর দল নিয়ে বিরূপ মন্তব্য করেছেন অনেকেই। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ হারানোর পর বারাসতের সাংসদ ডা. কাকলি ঘোষদস্তিদার ‘চার দশকের আনুগত্য’-র উপহার পেয়েছেন বলে ফেসবুকে দাবি করেছিলেন। সূত্রের খবর, ১৮ মে থেকে কেন্দ্রীয় সিআইএসএফের নিরাপত্তা পাচ্ছেন কাকলি ঘোষদস্তিদার। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
কেন তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা ঘুরতে শুরু করেছে। যদিও এ বিষয়ে বিতর্ক বাড়াতে চাননি সাংসদ নিজে। তিনি শুধু জানিয়েছেন, “জানা নেই, বলতে পারব না।” তৃণমূলের তরফেও এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেনি। তৃণমূল সাংসদ একা নন, কয়েকদিন আগেই সামাজিক মাধ্যমে দলের ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে কটাক্ষ করেছিলেন কাকলির ছেলেও।
২০০৯ সাল থেকে সাংসদ কাকলি ঘোষদস্তিদার। দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূলের পরিচিত মুখ। ছাত্র রাজনীতির সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের নেত্রী হিসাবে পরিচিত ছিলেন তিনি। পালা বদলের পর গত ১৫ মে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল সাংসদদের বৈঠকের পর লোকসভায় দলের মুখ্যসচেতকের পদ থেকে সরানো হয় কাকলিকে। তাঁর জায়গায় ফেরানো হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সেই সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম।’ যদিও এহেন পোস্টে কারো নাম উল্লেখ করেননি তৃণমূল সাংসদ। রাজনৈতিক মহলের একাংশ ওই পোস্টকে রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন।

Post Views: 40

Continue Reading

Previous: টানা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু
Next: মিত্র আরব দেশগুলির অনুরোধে আপাতত স্থগিত ইরানের ওপর মার্কিন আগ্রাসন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.