Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টানা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

টানা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

Online Desk মে 19, 2026
1.jpg

ওঙ্কার ডেস্কঃ সোমবার সকালে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন সোনা পাপ্পু। সারাদিনের ম্যারাথন জেরার পর অবশেষে তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জমি প্রতারণা এবং সিন্ডিকেট-তোলাবাজির মামলায় সোমবার সোনা পাপ্পুকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, সোনা পাপ্পুকে তাঁর বিপুল সম্পত্তি, আর্থিক লেনদেন এবং জমি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলেও, তিনি বেশিরভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। এমনকি, এই মামলার দুই মূল চক্রী জয় কামদার এবং শান্তনু সিন্হা বিশ্বাসের সঙ্গে তাঁর যে ব্যবসায়িক ও ব্যক্তিগত যোগ ছিল, জেরার মুখে তাও সম্পূর্ণ অস্বীকার করেন সোনা পাপ্পু।
মঙ্গলবার তাঁকে বিশেষ ইডি আদালতে পেশ করা হবে। ইডি আদালতে কী কী ধারা বা চার্জ গঠন করে এবং নতুন করে কী কী বিস্ফোরক তথ্য পেশ করে, এখন সেদিকেই নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।
প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা সোনা পাপ্পুর বিরুদ্ধে কসবা ও গড়িয়াহাট চত্বরে প্রোমোটিং সিন্ডিকেট নিয়ন্ত্রণ, বেআইনি জমি দখল, হুমকি ও তোলাবাজির অভিযোগ রয়েছে। অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। এই বিপুল পরিমাণ বেআইনি আর্থিক লেনদেনের খোঁজে গত এপ্রিল মাসে পাপ্পুর ডেরায় ম্যারাথন তল্লাশি চালায় ইডি। সেই অভিযানে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়, প্রায় ২ কোটি টাকা। একটি অতীব মূল্যবান ও দামি চারচাকা গাড়ি এবং কোটি কোটি টাকার একাধিক সন্দেহভাজন সম্পত্তির দলিল ও নথিপত্র।
পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস এবং ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতারের পর সোনা পাপ্পুর গ্রেফতার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাঝেমধ্যে পুলিশের চোখে ধুলো দিয়ে সমাজমাধ্যমে ‘লাইভ’ করলেও এতদিন অধরাই ছিলেন তিনি। অবশেষে ইডির জালে ধরা পড়ল সোনা পাপ্পু।

Post Views: 68

Continue Reading

Previous: ২৫মে আয়োজিত হতে চলেছে পদ্ম পুরষ্কার; তালিকায় থাকছেন কোন কোন বাঙালি?
Next: পদ যেতেই কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন কাকলি ঘোষদস্তিদার

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.