Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২৫মে আয়োজিত হতে চলেছে পদ্ম পুরষ্কার; তালিকায় থাকছেন কোন কোন বাঙালি?

২৫মে আয়োজিত হতে চলেছে পদ্ম পুরষ্কার; তালিকায় থাকছেন কোন কোন বাঙালি?

Online Desk মে 19, 2026
padma-awards.png

ওঙ্কার ডেস্ক: ২৫ মে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর উপস্থিতিতে অনুষ্ঠিত হতে চলেছে ‘পদ্ম সম্মান’ প্রদান। এবছর মোট ১৩১ জন বিশিষ্ট ব্যাক্তিকে পদ্ম সম্মান দেওয়ার অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি। চলতি বছরের জানুয়ারি মাসে পুরষ্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে মোট ৫টি ‘পদ্মবিভূষণ’, ১৩টি ‘পদ্মভূষণ’ এবং ১১৩টি ‘পদ্মশী’ পুরস্কার আছে বলে জানা গিয়েছে। এবছর ১১ জন বাঙালীও এই তালিকায় রয়েছেন। যাঁদের মধ্যে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাদ্যকর কুমার বসু, হৃদ বিষয়ক চিকিৎসক সরোজ মণ্ডল প্রত্যেকেই নাম উজ্জ্বল করেছেন।
চলতি বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় পশ্চিমবঙ্গের ১১ জন বিশিষ্ট ব্যক্তিত্বের নাম উঠে এসেছে। সাহিত্য, সঙ্গীত, অভিনয়, সমাজসেবা, চিকিৎসা এবং লোকসংস্কৃতির মতো বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁদের এই সম্মান দেওয়া হচ্ছে। এ বার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ পাঁচ দশকের অভিনয়জীবনে বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি। বাণিজ্যিক ছবির পাশাপাশি একাধিক ভিন্নধর্মী চরিত্রেও অভিনয় করে দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। তিন শতাধিক ছবিতে অভিনয় করা এই অভিনেতাকে সম্মান জানানোয় খুশির আবহ বাংলা চলচ্চিত্র মহলে।
সঙ্গীত জগত থেকেও এ বছর বাংলার দুই বিশিষ্ট শিল্পী পদ্মশ্রী পাচ্ছেন। তবলাবাদক পণ্ডিত কুমার বোস এবং সন্তুরবাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্যের নাম রয়েছে তালিকায়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তাঁদের অসামান্য অবদান এবং বহু বছরের সাধনার স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হচ্ছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও তাঁরা ভারতীয় সঙ্গীতকে তুলে ধরেছেন।
সাহিত্যক্ষেত্রেও বাংলার প্রতিনিধিত্ব রয়েছে। মালদহের সাহিত্যিক অশোক কুমার হালদার পদ্মশ্রী পাচ্ছেন দলিত সাহিত্যচর্চায় বিশেষ অবদানের জন্য। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সাহিত্যচর্চা চালিয়ে গিয়েছেন এবং সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রামকে লেখনির মাধ্যমে তুলে ধরেছেন। তাঁর এই স্বীকৃতিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এ ছাড়াও মরণোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়কে। বাংলা লোকনাট্য এবং আঞ্চলিক সংস্কৃতিকে জনপ্রিয় করে তুলতে তাঁর অবদান দীর্ঘদিন ধরেই প্রশংসিত। গ্রামীণ বাংলার সংস্কৃতি ও নাট্যচর্চাকে নতুনভাবে প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।
পদ্মশ্রী প্রাপকদের তালিকায় আরও রয়েছেন পরিবেশবিদ গম্ভীর সিং ইয়োনজোন, জামদানি শিল্পী জ্যোতিষ দেবনাথ, সমাজসেবী তৃপ্তি মুখোপাধ্যায়, সাঁওতালি সাহিত্যিক রবিলাল টুডু এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল। নিজ নিজ ক্ষেত্রে তাঁদের দীর্ঘদিনের কাজ এবং সমাজের প্রতি অবদানকেই এ বার জাতীয় স্তরে সম্মান জানানো হচ্ছে।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকার এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছিল। দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট মানুষদের মধ্যে মোট ১১৩ জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে তাঁদের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। বাংলার ১১ জন কৃতী ব্যক্তিত্বের এই স্বীকৃতিকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের সাংস্কৃতিক ও সামাজিক মহলে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

Post Views: 69

Continue Reading

Previous: মঙ্গলবার উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বাড়ছে তাপমাত্রা!
Next: টানা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.