Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • মঙ্গলবার উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বাড়ছে তাপমাত্রা!

মঙ্গলবার উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বাড়ছে তাপমাত্রা!

Online Desk মে 19, 2026
drf.png

ওঙ্কার ডেস্ক: মে মাসের ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছিয়েছে ৪০ ডিগ্রির আশেপাশে। তবে এসবের মাঝেও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, হুগলি, নদিয়া মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা সময়ের অনেক আগেই ঢুকে পড়েছে। তবে এ রাজ্যে বর্ষা কবে ঢুকবে তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি ।
মঙ্গলবার উত্তরবঙ্গে ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

Continue Reading

Previous: ফের বাড়ল জ্বালানির দাম; মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে পেট্রোল-ডিজেলের নয়া দাম
Next: ২৫মে আয়োজিত হতে চলেছে পদ্ম পুরষ্কার; তালিকায় থাকছেন কোন কোন বাঙালি?

সম্পর্কিত গল্প

saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.