Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বন্দুক নেই, তবে তামিলনাড়ুতে পুলিশে কর্মরত থাকার সুবাদে চালাতে পারেন, মহুয়ার কটাক্ষে বললেন সি মুরগান

বন্দুক নেই, তবে তামিলনাড়ুতে পুলিশে কর্মরত থাকার সুবাদে চালাতে পারেন, মহুয়ার কটাক্ষে বললেন সি মুরগান

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্কঃ বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক চাপানউতোর চলছেই। এবার স্পেশ্যাল রোল অবজার্ভার সি মুরুগান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কটাক্ষের জবাব দিলেন। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই ‘কুইক গান মুরুগান’-এর পালটা দিয়েছেন। জানিয়েছেন, তার কাছে বন্দুক নেই। তবে তিনি বন্দুক চালাতে পারেন।
সোশ্যাল মিডিয়ায় সি মুরুগান লিখেছেন, পোস্টারের মতো তাঁর কাছে এত বন্দুক নেই। পাশাপাশি জানান, আইনত তিনি আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত এবং তামিলনাড়ু পুলিশে চার বছর কর্মরত থাকার সময়ে সেগুলি ব্যবহারও করেছেন।
সম্প্রতি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, সুপ্রিম আদেশ অমান্য করে স্পেশ্যাল রোল অবজার্ভার সি মুরুগান এসআইআরের কাজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন। তিনি একটি স্ক্রিনশট প্রকাশ করে দাবি করেন, মাইক্রো অবজার্ভারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে বার্তা পাঠানো হয়েছে। সেই নিয়েই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কটাক্ষ করেন।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, মুরুগান নির্দেশ দেননি, কেবল ব্যাখ্যা দিয়েছেন। তবে যেহেতু রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠেছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে শুধু মুরুগানের ভূমিকা নিয়েই নয়, এসআইআরের কাজে নির্বাচন কমিশনের সার্বিক ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নাম বাদ সংক্রান্ত অভিযোগ তুলেছে বাংলার শাসক দল।

Post Views: 124

Continue Reading

Previous: হাইদ্রাবাদে নিজেরর ফ্ল্যাটে ঝুলন্ত দেহ উদ্ধার ২১ বছরের ইউটিউবারের
Next: সুপার এইটের প্রথম ম্যাচে পরাজয়ের পর টিমে বেশ কিছু বদল আনতে পারে ভারত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.