Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • সরকারি নিষেধাজ্ঞা সত্বেও ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ স্যালাইন, অভিযোগ নদীয়ার একটি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে

সরকারি নিষেধাজ্ঞা সত্বেও ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ স্যালাইন, অভিযোগ নদীয়ার একটি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে

Online Desk জানুয়ারি 20, 2025
nnnn.jpeg

সুরজিৎ দাস, নদীয়া: সরকারি নিষেধাজ্ঞার পরেও ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ স্যালাইন । এই অভিযোগে উত্তাল কল্যাণীর একটি গ্রামীণ হাসপাতাল। উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি প্রসূতির মৃত্যুর পর থেকেই শোরগোল শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। অভিযোগ একটি নির্দিষ্ট কোম্পানির স্যালাইন দেওয়ার পর ওই বধূর মৃত্যু হয়। এরপরেই ওই কোম্পানির স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। এর পরেও ওই ‘নিষিদ্ধ’ স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠল নদিয়ার এক গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে।
নদীয়ার পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালের রবিবার সকাল থেকেই হইচই পড়ে যায়। অভিযোগ হাসপাতালের রোগীদের দেওয়া হচ্ছে ওই নিষিদ্ধ স্যালাইন। রবিবার গোপীনাথপুর এলাকার এক বাসিন্দা হাসপাতালে ভর্তি হন। রোগীর আত্মীয়রা লক্ষ্য করেন, তাঁকে ওই ‘নিষিদ্ধ’ স্যালাইন দেওয়া হয়েছে।
এর পরেই নার্সকে বিষয়টি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ডাক্তারবাবুর কথাতেই এই স্যালাইন দেওয়া হয়েছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়,নার্সকে ওই স্যালাইন দিতে বলা হয়নি
নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের এই চাপান উতোর এর মাঝেই জানা যায় ওই স্যালাইন খুলে দেওয়া হয়েছে। এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস জানিয়েছেন “প্রত্যেকটি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে স্যালাইন ব্যবহার না করার জন্য। তার পরেও যদি কেউ ব্যবহার করে সেই দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের।’

ভিডিও দেখুন-

Post Views: 84

Continue Reading

Previous: আরজি কর-কাণ্ডে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, বাবা-মাকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
Next: মার্কিন মুলুকে চাকরি খুঁজতে গিয়ে ফের গুলিতে মৃত ভারতীয় যুবক

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.