Skip to content
জুলাই 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শেষরক্ষা হল না, অবশেষে গ্রেফতার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ

শেষরক্ষা হল না, অবশেষে গ্রেফতার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ

Online Desk জুলাই 13, 2026
TIR.jpg

ওঙ্কার ডেস্কঃ পুরনো মামলায় অবশেষে পুলিশের জালে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। ভোটে হারার পর থেকেই অজ্ঞাতবাসে ছিলেন। কিন্তু কাজের কাজ হল না। অবশেষে গ্রেফতার হলেন তীর্থঙ্কর ঘোষ। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে দক্ষিণেশ্বর থেকে খড়দহ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
একুশের ভোট পরবর্তী হিংসায় উসকানি ও লটারিজয়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ ছিল তীর্থঙ্করের বিরুদ্ধে। জানা যায়, এক গাড়িচালক লটারিতে কোটি টাকা জেতার পর সেই অর্থ কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে বাবা ছেলের বিরুদ্ধে। এদিকে গত শনিবার তপসিয়ায় ‘আসল’ তৃণমূলের বৈঠকে নির্মল ঘোষের যোগদান নিয়ে বেশ জল্পনা তৈরি হয়। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রবিবার নিজেই জানিয়ে দেন, ওঁকে আমরা নেব না। ঠিক তারপর এই গ্রেফতার।
বাবার হাত ধরেই রাজনীতিতে আগমন। নির্মল ঘোষ সেখানকার বহুদিনের জনপ্রিয় নেতা, বেশ কয়েকবারের বিধায়ক। পানিহাটি-সহ আশপাশের এলাকায় নির্মল ঘোষের বেশ দাপট ছিল। সেইসঙ্গে ছিল হাজার হাজার অভিযোগ। সোদপুরের অমরাবতীর মাঠ থেকে শুরু করে একাধিক জমি দখলের মতো অভিযোগ জমা পড়লেও পুলিশ পদক্ষেপ করেনি।

Post Views: 26

Continue Reading

Previous: নতুন সপ্তাহেও নেই আবহাওয়ার পরিবর্তন, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়
Next: ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ২৭ জনের, হাসপাতালে ৬৩

সম্পর্কিত গল্প

C-3.jpg

‘বাংলার উন্নতি করবে ডবল ইঞ্জিন সরকার’ ! শুভেন্দুর প্রশংসায় বিহারের বিজেপি সাংসদ সিগ্রিওয়াল

Online Desk জুলাই 13, 2026
BBBB.jpg

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

Online Desk জুলাই 13, 2026
sharadwat-mukherjee.jpg

‘চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজের কথা বলিনি’, চর্চার মাঝে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk জুলাই 13, 2026

You may have missed

C-3.jpg

‘বাংলার উন্নতি করবে ডবল ইঞ্জিন সরকার’ ! শুভেন্দুর প্রশংসায় বিহারের বিজেপি সাংসদ সিগ্রিওয়াল

Online Desk জুলাই 13, 2026
BBBB.jpg

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

Online Desk জুলাই 13, 2026
sharadwat-mukherjee.jpg

‘চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজের কথা বলিনি’, চর্চার মাঝে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk জুলাই 13, 2026
ed.jpg

ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা নিয়ে মামলার অধিকার রয়েছে মমতাপন্থী তৃণমূলের? প্রশ্ন ইডির

Online Desk জুলাই 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.