Skip to content
মে 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অভিষেকের পর এবার কল্যাণ! জনরোষের কবলে পড়লেন তিনি

অভিষেকের পর এবার কল্যাণ! জনরোষের কবলে পড়লেন তিনি

Online Desk মে 31, 2026
Capture.JPG

ওঙ্কার ডেস্ক: অভিষেকের পর এবার কল্যাণ। চণ্ডীতলা থানায় রবিবার সকালে ডেপুটেশন জমা দিতে গিয়ে মাথায় ঢিল লেগে আহত হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চোট পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান তিনি। তাঁকে হেনস্থা করার অভিযোগও উঠেছে। তৃণমূল সাংসদ অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি কর্মীদের দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
উল্লেখ্য, শনিবার সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে পৌঁছাতেই তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় পচা ডিম অ জুতো। সেই নিয়ে রবিবার চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন কল্যাণ এবং তৃণমূলের কর্মীরা। থানার সামনে বসে বিক্ষোভও দেখাচ্ছিলেন। সে সময় তাঁকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগও উঠেছে। কল্যাণ জানিয়েছেন, সে সময় তাঁকে লক্ষ্য করে দূর থেকে ঢিল ছোড়া হয়। তাতে মাথায় আঘাত লাগে তৃণমূল সাংসদের। এর পরেই বিজেপির দিকে আঙুল তোলেন কল্যাণ। তিনি বলেন, শুভেন্দু অধিকারী খুনি মুখ্যমন্ত্রী। স্বেচ্ছাচারী। যে কোনও উপায়ে (আমাদের) মেরে ফেলতে চায়। বাংলার মানুষের কাছে আবেদন, আপনারা সচেতন হন। আজ আমায় মারছে, আপনি দূর থেকে দেখছেন। কাল বিজেপির গুণ্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে, তখন আপনাদের পাশে কেউ থাকবে না। যত দিন তৃণমূল রয়েছে, যত দিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তত দিন আমরা লড়াই করে যাব।’’ তাঁর পাশাপাশি আঙুল তুলেছেন পুলিশের দিকেও। তিনি বলেন, ‘‘শুভেন্দু মাইনে দেন না। আইসি ইচ্ছা করে আমাকে মার খাওয়ালেন।’’ তার পরেই রাজ্যবাসীর কাছে কল্যাণ আবেদন করে বলেন, ‘‘ভাল থাকুন। সুস্থ থাকুন। কিন্তু প্রতিবাদ করুন। বাংলার মানুষ প্রতিবাদ করুন। বাংলা গুণ্ডাদের হাতে চলে গিয়েছে। স্বাধীনতা হরণ করা হয়েছে। প্রতিবাদ করুন, যে যেখানে রয়েছেন। আমাদের দলে কিছু লোক রয়েছেন, যাঁরা কবিতা লেখেন। বিজেপির চামচাগিরি করেন। তাঁদের বিরুদ্ধেও প্রতিবাদ করুন’’।

Post Views: 23

Continue Reading

Previous: মোদী সরকারের ১২ বছর পূর্তি, বাংলায় কী কী পদক্ষেপ পদ্মশিবিরের?
Next: হাইকোর্ট খুললেই ধৃত কর্মীদের জন্য আইনি লড়াই করবে তৃণমূল

সম্পর্কিত গল্প

Untitled.png

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোমেই গঠিত হচ্ছে মন্ত্রীসভা

Online Desk মে 31, 2026
KMC.png

কলকাতায় ৩০০০ অবৈধ নির্মাণ চিহ্নিত করল কলকাতা পুরসভা, সরাসরি রাজনৈতিক যোগসূত্রের ইঙ্গিত

Online Desk মে 31, 2026
Untitled.png

শেষমেশ বৈঠক হলো বাতিল, ৮০ জন বিধায়কের মাঝেই এলেন না সিংহভাগ বিধায়ক

Online Desk মে 31, 2026

You may have missed

Untitled.png

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোমেই গঠিত হচ্ছে মন্ত্রীসভা

Online Desk মে 31, 2026
KMC.png

কলকাতায় ৩০০০ অবৈধ নির্মাণ চিহ্নিত করল কলকাতা পুরসভা, সরাসরি রাজনৈতিক যোগসূত্রের ইঙ্গিত

Online Desk মে 31, 2026
Untitled.png

শেষমেশ বৈঠক হলো বাতিল, ৮০ জন বিধায়কের মাঝেই এলেন না সিংহভাগ বিধায়ক

Online Desk মে 31, 2026
ECI.png

তৃত্বীয় দফায় শুরু ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া; বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বলি বিএলও-দের

Online Desk মে 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.