Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মোদী সরকারের ১২ বছর পূর্তি, বাংলায় কী কী পদক্ষেপ পদ্মশিবিরের?

মোদী সরকারের ১২ বছর পূর্তি, বাংলায় কী কী পদক্ষেপ পদ্মশিবিরের?

Online Desk মে 31, 2026
FLAG.jpg

ওঙ্কার ডেস্কঃ মোদী সরকারের ১২ বছর পূর্তি। বাংলাজুড়েও একাধিক কর্মসূচি নিল বিজেপি। ৫ জুন থেকে ২১ জুন কর্মসূচি। এনডিএ সরকারের ১২ বছরে জনগণ ও বিজেপির মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে রাজ্যে বিশেষ জনসংযোগ কর্মসূচিতে দলের সাংসদ ও বিধায়কদের ময়দানে নামাচ্ছে গেরুয়া শিবির। এই কর্মসূচির কো-অর্ডিনেশনের দায়িত্ব দেওয়া হল প্রাক্তন সাংসদ তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে।
বিশেষ জনসংযোগ কর্মসূচিতে নির্দেশ দেওয়া হয়েছে: ১) প্রত্যেক সাংসদকে তাঁদের লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভায় ১ দিন প্রবাস করতে হবে। ২) প্রত্যেক বিধায়ককে প্রতিটি মণ্ডলে ১ দিন করে প্রবাস করতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আহ্বানকে গুরুত্ব দিয়ে গাড়ির কনভয় এড়ানো, কারপুলিং গ্রহণ, গণপরিবহণ ব্যবহার এবং স্বদেশি-স্থানীয়ভাবে নির্মিত পণ্যের ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
এই বিশেষ জনসংযোগ কর্মসূচিতে থাকছে বৃক্ষরোপণ অভিযান, স্বচ্ছতা অভিযান, প্রগতি পথ যাত্রা জেলাস্তরে বিকশিত ভারত সংকল্প সম্মেলন। একইসঙ্গে চলবে মোদী সরকারের সাফল্যের প্রদর্শনী। প্রতিটি জেলায় ৩ দিনের প্রদর্শনীর আয়োজন করা হবে এবং সেখানে সমাজের বিভিন্ন শ্রেণির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মোদি সরকারের সাফল্যের প্রদর্শনী কর্মসূচি কো-অর্ডিনেট করবেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও তনুজা চক্রবর্তী। এছাড়াও ১২ থেকে ২০ জুন জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে।
এছাড়া, প্রতিটি জেলায় বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশাজীবী শ্রেণিকে নিয়ে প্রবুদ্ধ সম্মেলনের আয়োজন করা হবে। বিশ্ব পরিবেশ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচি তো রয়েছেই। সূত্রের খবর, সাংগঠনিক জেলাস্তরে এই কর্মসূচি নিয়ে একাধিক বৈঠকও করছেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

Post Views: 72

Continue Reading

Previous: জ্বালানী পণ্যে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের; তবে কি দাম কমবে ডিজেল-পেট্রোলের ?
Next: অভিষেকের পর এবার কল্যাণ! জনরোষের কবলে পড়লেন তিনি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.