Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সব্যসাচী দত্তের ফ্ল্যাট থেকে উদ্ধার অনেক সোনা কেনার রশিদ, সম্পত্তির উৎস নিয়ে ধোঁয়াশা

সব্যসাচী দত্তের ফ্ল্যাট থেকে উদ্ধার অনেক সোনা কেনার রশিদ, সম্পত্তির উৎস নিয়ে ধোঁয়াশা

Online Desk জুন 15, 2026
SABYASACHI.jpg

ওঙ্কার ডেস্কঃ সব্যসাচী দত্তের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে চোখ কপালে বিধাননগর উত্তর থানার পুলিশের। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি সোনা কেনার রসিদ। বিপুল সম্পত্তির উৎস কী, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
সূত্রের খবর, রবিবার সব্যসাচীকে নিয়ে বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের অফিসে অভিযানে যায় পুলিশ। অফিসের অদূরে একটি ক্লাবেও নিয়ে যান তদন্তকারীরা। এরপর বিকেল চারটে নাগাদ নিয়ে যাওয়া হয় রাজারহাটে। সেখানে বিলাসবহুল আবাসনে দু’টি ফ্ল্যাট রয়েছে তাঁর। সেখানে জিজ্ঞাসাবাদের পর সব্যসাচীকে ১৩ তলার ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানেও বেশ কিছুক্ষণ জেরা করা হয় তাঁকে। জানা গিয়েছে, তল্লাশিতে প্রচুর পরিমাণ সোনা কেনার রসিদ পাওয়া গিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে। কিন্তু এই বিপুল সম্পত্তির উৎসর খোঁজ এখনও পাওয়া যায়নি।
উল্লেখ্য, সল্টলেকের এক ব্যবসায়ী তৃণমূলের প্রাক্তন এই বিধায়কের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে অভিযোগ জানান। যেখানে তোলাবাজি-সহ দিনের পর দিন হুমকি দেওয়া হত বলেও অভিযোগ জানান। শুধু তাই নয়, বিভিন্ন সময় ওই ব্যবসায়ীকে সব্যসাচী দত্ত টাকা দেওয়ার জন্য চাপ দিতেন বলেও অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরেই গত ৯ জুন গভীর রাতে রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসনে হানা দেয় পুলিশের বিশাল একটি দল। সেখানে এই নেতাকে গ্রেফতার করে পুলিশ।

Post Views: 45

Continue Reading

Previous: ফিফা বিশ্বকাপ খেলতে আমেরিকায় পৌঁছেছে ইরানের দল; রাজনীতি নয় নজর খেলাতে, স্পষ্ট জানাল দল
Next: সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.