Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 15, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ সরকারি পরীক্ষাগুলিতে কারচুপি রুখতে বড় পদক্ষেপ করল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার নন্দীগ্রামে ‘জনকল্যাণ শিবির’ উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানান, ‘‘সরকারি চাকরির পরীক্ষায় যত নম্বরের উত্তর লিখবেন, সেই ওএমআর শিট পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন।” এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষায় লিখিত মূ্ল্যায়নে জোর দিয়ে মৌখিকের নম্বর কমানোর কথাও বললেন মুখ্যমন্ত্রী।
শিক্ষক কিংবা পুরসভা নিয়োগ দুর্নীতির উৎস এই ওএমআর শিট। এখানে কারচুপি করে নম্বর বাড়িয়ে অবৈধভাবে ‘অযোগ্য’দের সুযোগ পাইয়ে দেওয়া হয়েছিল। ওএমআরে কারচুপি আদালতে প্রমাণ হয়েছে। নিয়োগের ক্ষেত্রে শুরু থেকেই স্বচ্ছতা রাখতে তৎপর সরকার। সেই পদক্ষেপই নিলেন শুভেন্দু অধিকারী।
গত মাসেই শিয়ালদহের রোজগার মেলা থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, “এবার থেকে পরীক্ষার কার্বন কপি প্রত্যেক যুবক-যুবতীকে দেওয়া উচিত। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হয় না। স্বজনপোষণ, দুর্নীতি – এই শব্দগুলোর উৎপত্তি এখান থেকেই আসে। তাই এবার থেকে কার্বন কপি দেওয়া হবে।” সেই কথা রেখেই সোমবার ‘জনকল্যাণ শিবির’ থেকে তিনি ঘোষণা করে দিলেন, ‘‘সরকারি চাকরির পরীক্ষায় যত নম্বরের উত্তর লিখবেন, সেই ওএমআর শিট পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন।”
রাজ্যে নতুন সরকার গঠনের পরই বিগত সরকারের যাবতীয় দুর্নীতি থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে কড়া বার্তা দিয়েছে বিজেপি। শুধু বার্তা দেওয়াই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পদে বসার কয়েকদিনের মধ্যেই ধাপে ধাপে একাধিক পদক্ষেপ গ্রহণ করে সেই কাজ শুরুও করেছেন।

Post Views: 50

Continue Reading

Previous: সব্যসাচী দত্তের ফ্ল্যাট থেকে উদ্ধার অনেক সোনা কেনার রশিদ, সম্পত্তির উৎস নিয়ে ধোঁয়াশা
Next: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তিকে স্বাগত মোদীর

সম্পর্কিত গল্প

Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

জেলার হাসপাতালগুলি পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.