Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘শুধু ভোটের সময়ে মোদীজি মমতাকে কটাক্ষ করেন’, হুগলির সভা থেকে হাত শিবিরকে জেতানোর ডাক রাহুলের

‘শুধু ভোটের সময়ে মোদীজি মমতাকে কটাক্ষ করেন’, হুগলির সভা থেকে হাত শিবিরকে জেতানোর ডাক রাহুলের

Online Desk এপ্রিল 25, 2026
rahul-gandhi.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় দফার নির্বাচনের আর হাতে গুনে কয়ে দিন বাকি তার আগে বঙ্গে এসে প্রচারে ঝাঁজ বাড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার হুগলির শ্রীরামপুরে নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়ে নিশানা করেন। বাংলায় কংগ্রেস প্রার্থীদের জয়ী করার ডাক দেন রাহুল। তাঁর দাবি, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস লড়াই করছে।

শনিবারের জনসভায় ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী বলেন, ‘বিজেপির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস। আমার লোকসভার সদস্যপদ ছিনিয়ে নিয়েছে। আমার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। কখনও ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিহারে গেলেও ১০ থেকে ১৫ দিন ছাড়া মামলায় হাজিরা দিতে হয়। মমতাজির বিরুদ্ধে কটা মামলা করেছেন মোদীজি?’ তাঁর আরও প্রশ্ন, ‘মমতাজিকে কত ঘণ্টা জেরা করা হয়েছে? আমায় ৫৫ ঘণ্টা ধরে জেরা করেছে। টানা পাঁচ দিন। মমতাজির উপরে কোনও আক্রমণ হয় না। কেন? কারণ, তিনি বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করেন না। শুধু কংগ্রেসই নীতির ভিত্তিতে লড়াই করে।’ এদিনের সভা থেকে তৃণমূল ও বিজেপিকে একসারিতে রেখে আক্রমণ শানান রাহুল গান্ধী।

কংগ্রেস নেতা দাবি করেন, আরজি কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সঠিক পদক্ষেপ করলে এ রাজ্যে বিজেপির শক্তিবৃদ্ধি হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর মধ্যে বোঝাপড়া রয়েছে বলে অভিযোগ করেন রাহুল। তিনি বলেন, ‘শুধু ভোটের সময়ে এসে মোদীজি মমতাকে কটাক্ষ করেন। নির্বাচন শেষ হলে তিনি আর মমতাজিকে নিয়ে কিছু বলবেন না।’ উল্লেখ্য, শনিবার শ্রীরামপুরের সভা ছাড়াও বঙ্গে রাহুল গান্ধীর আরও দুই সভা রয়েছে। যার মধ্যে একটি কলকাতার শহিদ মিনার এবং একটি মেটিয়াবুরুজে।

Post Views: 72

Continue Reading

Previous: ‘গণতন্ত্রে প্রত্যেকের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে’, চাড্ডারা আপ ছাড়ার পর মন্তব্য আন্না হাজারের
Next: গুন্ডাদের ভয় দেখালে দিদি রেগে যান ! কী করবো, কোলাকুলি করবো ? মমতাকে তীব্র কটাক্ষ অমিত শাহ-র

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.