Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘গণতন্ত্রে প্রত্যেকের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে’, চাড্ডারা আপ ছাড়ার পর মন্তব্য আন্না হাজারের

‘গণতন্ত্রে প্রত্যেকের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে’, চাড্ডারা আপ ছাড়ার পর মন্তব্য আন্না হাজারের

Online Desk এপ্রিল 25, 2026
anna.jpg

ওঙ্কার ডেস্ক: ২০১১ সালে কেন্দ্রের কংগ্রেস সরকারের বিরুদ্ধে উত্তাল হয়েছিল রাজধানী। দুর্নীতিবিরোধী সেই আন্দোলনের সময় থেকেই আন্না হাজারের ঘনিষ্ঠ অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে সেই কেজরিওয়ালের দলে ভাঙন নিয়ে মুখ খুললেন আন্না হাজারে। রাঘব চাড্ডারা আপ ছাড়ার পর আন্নার মন্তব্য, গণতন্ত্রে প্রত্যেকের নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। সেই সঙ্গে তাঁর সংযোজন, নেতারা কেন দল ছাড়ছেন, সে বিষয়ে দলের নেতৃত্বকে অবশ্যই ভাবতে হবে।

শুক্রবার মহারাষ্ট্রের অহল্যানগর জেলায় সাংবাদিকদের আন্না হাজারে বলেন, ‘গণতন্ত্রে প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার আছে। তাঁরা (চাড্ডা ও অন্যরা) নিশ্চয়ই কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন, যে কারণে তাঁরা দল ছেড়েছেন।’ প্রবীণ সমাজকর্মী আরও বলেন, ‘এটা তাদের (আপ নেতৃত্বের) দোষ। দল যদি সঠিক পথে চলত, তাহলে তারা দল ছাড়তেন না।’ হাজারে আরও বলেন, ‘দল যদি সঠিক পথে চলত, তাহলে তাঁরা দল ছাড়তেন না’। দল ছাড়ার রাজনৈতিক সিদ্ধান্তের পেছনে যে কারণ থাকে এবং সেগুলোকে বৃহত্তর গণতান্ত্রিক প্রেক্ষাপটে দেখতে হবে বলে মত তাঁর। আন্না হাজারের কথায়, ‘আপ ছাড়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। গণতন্ত্রে, কোথায় থাকবেন আর কোথায় যাবেন, সে বিষয়ে প্রত্যেক ব্যক্তিরই নিজস্ব মতামত থাকে।’

উল্লেখ্য, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা শুক্রবার দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। শুধু চাড্ডা একা নন। আরও পাঁচ জনকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন এই তরুণ নেতা। রাঘব চাড্ডার এই পদক্ষেপের ফলে রাজ্যসভায় অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপের শক্তিক্ষয় হয়েছে স্বাভাবিকভাবে। যদিও দলত্যাগের জন্য চাড্ডা দুর্নীতিকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। অন্য দিকে আপ চাড্ডার এই পদক্ষেপকে পাঞ্জাবের মানুষের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে।

Post Views: 75

Continue Reading

Previous: দ্বিতীয় দফা ভোটে কত কোম্পানি বাহিনী বাংলায়?
Next: ‘শুধু ভোটের সময়ে মোদীজি মমতাকে কটাক্ষ করেন’, হুগলির সভা থেকে হাত শিবিরকে জেতানোর ডাক রাহুলের

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.