Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলায় এবার পদ্ম ফুটবে, ব্যারাকপুরে ভোটপ্রচারে এসে আত্মবিশ্বাসী রাজনাথ সিং

বাংলায় এবার পদ্ম ফুটবে, ব্যারাকপুরে ভোটপ্রচারে এসে আত্মবিশ্বাসী রাজনাথ সিং

Online Desk এপ্রিল 7, 2026
rajnath.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে বাংলায় কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের আনাগোনা বেড়েছে। বঙ্গভোটে এবারে বিজেপির হাতিয়ার বঙ্কিম-আবেগ। অন্যদিকে মোদীর ‘বঙ্কিমদা’ সম্বোধনের পর ড্যামেজ কন্ট্রোল করতে এবার নেমে পড়লেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার ব্যারাকপুরে ভোটপ্রচারে আসেন রাজনাথ সিং। তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ স্মরণ করেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর বিজেপি প্রার্থীতে জেতানোর আহ্বান জানান।
মঙ্গলবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের ৬ বিজেপি প্রার্থী একসঙ্গে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন পেশ করেন। তাঁদের সঙ্গে শামিল হতে এসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। মনোনয়ন জমা দেওয়ার আগে প্রার্থীদের নিয়ে ব্যারাকপুর স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত মিছিল করেন।
প্রচার ভাষণের মাঝে তিনি বাংলায় বলেন, “অনেক হয়েছে জোড়া ঘাসফুল, বাংলা মাগে কমল ফুল। জোড়া ঘাসফুল হবে ছারখার, দুর্নীতি থাকবে না আর।” প্রতিরক্ষামন্ত্রীর দাবি, মানুষের মধ্যে যে উন্মাদনা ও উৎসাহ দেখছি, তা থেকেই স্পষ্ট, এবার পশ্চিমবঙ্গের জনতা মনস্থির করে নিয়েছে, টিএমসি যাবে আর বিজেপি আসবে।”
উল্লেখ্য, এবারের ভোটে নৈহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন সুমিত্র চট্টোপাধ্যায়। তিনি সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর। এদিন রাজনাথ সিং বারাকপুরের সভা থেকে তাঁকে জেতানোর আহ্বান জানিয়ে বলেন, “বাংলার মাটিতে এলেই আমি গর্ব অনুভব করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ শুধু বাংলাকে নয়, সমগ্র দেশকে স্বাধীনতার লড়াইয়ে প্রেরণা জুগিয়েছে। এই গান মানুষের মনে আত্মত্যাগের সাহস জাগিয়েছে, জাতিকে একসূত্রে বেঁধেছে। এবার সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধরকে প্রার্থী করা হয়েছে। তাঁকে জেতানোর সুযোগ মানুষ হাতছাড়া করবেন না বলেই মত প্রতিরক্ষা মন্ত্রীর।

Post Views: 85

Continue Reading

Previous: বিজেপি নেতার সঙ্গে মনোজের সম্পর্ক ফাঁস করল তৃণমূল! ছবি প্রকাশ করে নিশানা সিইও-কে
Next: জেলায় জেলায় ট্রাইব্যুনালের লম্বা লাইন, অশান্তি এড়াতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.