Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আরজি কর থেকে সন্দেশখালি পুনরায় খোলা হবে সমস্ত ফাইল, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আরজি কর থেকে সন্দেশখালি পুনরায় খোলা হবে সমস্ত ফাইল, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Online Desk মে 9, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: আর জি কর কাণ্ড নিয়ে তিনি বার বার হয়েছিলেন সরব। ঘটনার ক্ষেত্রে তিনি বার বার আঙুল তুলেছিলেন ভূতপূর্ব তৃণমূল সরকারের দিকে। এই বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতেই তিনি ফাইল খোলার কথা বললেন। তিনি বলেন দোষীরা কেউ রেহাই পাবে না। কেবল মাত্র আর্জি কর কাণ্ড নয় , সন্দেশখালি-সহ রাজ্যের যেখানে যেখানে মহিলা নির্যাতনের অভিযোগ উঠেছে, সেই ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। যেমনটা ভোটের আগে এ রাজ্যে ‘চার্জশিট’ প্রকাশ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৪ ঠা মে বিজেপি সরকার ২৯৩ টি বিধান সভা আসনের মধ্যে ২০৭ টি আসনে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। পতন ঘটেছে তৃণমূল সরকারের। বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পরে প্রথম ভাষণে শুভেন্দু বলেন, ‘‘চার্জশিট প্রকাশের দিন শাহ দু’টি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মানুষকে। সন্দেশখালি থেকে আরজি কর হয়ে যত জায়গায় মা-বোন-কন্যাদের অত্যাচার করা হয়েছে, তা নিয়ে কমিশন বসবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।’’
গত মার্চে রাজ্যে এসে ‘চার্জশিট’ প্রকাশ করেছিলেন শাহ। তাকে বিজেপির তরফ থেকে ‘জনতার চার্জশিট’ নাম দেওয়া হয়েছিল। ১৫টি ক্ষেত্র নির্দিষ্ট করে মমতার ১৫ বছরের রাজত্বকালকে আক্রমণ করা হয় তাতে। সেই ‘চার্জশিটে’ পশ্চিমবঙ্গে মহিলা নিরাপত্তা নিয়ে আঙুল তোলা হয়েছিল। আরজি কর, সন্দেশখালি, কসবা ল কলেজের ঘটনার কথা উল্লেখ করা হয়েছিল। সেই নিয়ে ব্যবস্থার কথাও বলেছিলেন শাহ। এ বার শাহের সেই প্রতিশ্রুতির কথাই মনে করালেন রাজ্যের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু।
আর জি কর কাণ্ডের আবহে বারবার শুভেন্দুর মুখে বার বার উঠেছিল আর জি কর কাণ্ডের কথা। সেই সময়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য থেকে দেশ। এমনকি শুভেন্দুর নেতৃত্বে নবান্ন আন্দলনের ডাক দিয়েছিলেন সমগ্র বিজেপি সমর্থকরা। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগদান করেছিলেন অভয়ার মা রত্না দেবনাথ। সে সময় তিনি বলেন, ‘‘আমি মেয়ের বিচার চাই, নারীদের সুরক্ষা চাই, কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষা চাই। আমাদের মনে হয়েছে, এখন বিরোধী পক্ষ হিসাবে বিজেপি-ই ক্ষমতায় আসতে পারে। তাই আমরা বিজেপিতেই যোগ দিয়েছি। আমার মনে হয়েছে, আমার মেয়ের জন্য ন্যায় পেতে হলে বিজেপির সঙ্গেই থাকা দরকার।’’ বিধানসভার নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শাহ, শুভেন্দু— সকলেই বার বার সেই আরজি করের ঘটনাকেই তুলে ধরে পূর্বতন তৃণমূল সরকারকে তোপ দাগেন। নির্বাচনে নির্যাতিতার মা জয়ী হন। এ বার শুভেন্দু জানিয়ে দিলেন, ওই ঘটনা নিয়ে কমিশন বসবে। ব্যবস্থা নেওয়া হবে।

Post Views: 105

Continue Reading

Previous: শুভেন্দুর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণে উপস্থিত অন্যান্য বিজেপি মুখ্যমন্ত্রীগণ; আছেন কেন্দ্রের নেতাবৃন্দরাও
Next: রাজ্যে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উধাও বালি পাচারকারী দল!

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.