Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মমতার হাত থেকে দলের নিয়ন্ত্রণ নিতে নথি নিয়ে কমিশনের দফতরে ঋতব্রতরা

মমতার হাত থেকে দলের নিয়ন্ত্রণ নিতে নথি নিয়ে কমিশনের দফতরে ঋতব্রতরা

Online Desk জুন 24, 2026
RITO.jpg

ওঙ্কার ডেস্কঃ বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা নিতে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।কারণ দুই তৃতীয়াংশ সাংসদ তাদের সঙ্গে। সেকারণেই মঙ্গলবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে ঋতব্রত শিবিরের পাঁচ বিধায়ক তাঁদের ‘বিশেষ অধিবেশনে’র নথি জমা দিয়ে এসেছেন। তাঁদের দাবি, নিয়ম মেনে দলের বিশেষ অধিবেশন ডেকে অরূপ রায়কে চেয়ারপার্সন নিয়োগ করা হয়েছে।
সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনার সঙ্গে দেখা করে ঋতব্রত শিবিরের যে বিশেষ অধিবেশন হয়েছে, সেই অধিবেশনের ‘মিনিটস’ জমা দিয়েছেন। সেই সঙ্গে কমিশনকে জানিয়ে এসেছেন, দলের নতুন চেয়ারপার্সন হচ্ছেন অরূপ রায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পদ থেকে অপসারিত। ঋতব্রত ছাড়াও ওই প্রতিনিধি দলে সন্দীপন সাহা, জাভেদ খান, অরূপ রায় এবং আখরুজ্জামান ছিলেন।
ঋতব্রতর বক্তব্য, “জোড়াফুল প্রতীক দাবি করার প্রশ্ন নেই। আমরাই আসল তৃণমূল। আমরা জাতীয় কর্মসমিতির বৈঠক সম্পর্কে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরাই আসল তৃণমূল।” মঙ্গলবার বিকেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃণমূলের তরফে আইনজীবীদের একটি দল দেখা করেছে। সূত্রের খবর, আগামী সপ্তাহে ছয় বিধায়কের একটি দল জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন।
অন্যদিকে, বিধানসভায় ঋতব্রতদের ঘরে এসে দেখা করেন সদ্য কালীঘাট তৃণমূলের জাতীয় কর্মসমিতি থেকে ইস্তফা দেওয়া প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এখানেই শেষ নয়, বজবজের প্রবীণ তৃণমূল বিধায়ক অশোক দেবও ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বলে খবর।

Post Views: 21

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর নির্দেশে ১২ ঘন্টায় অ্যাকশন, তামান্না খুনে গ্রেফতার ২, দিপু দাসের খুনের ঘটনায় ১০ !!
Next: দুর্গাপুজোর আগেই শেষ হবে কুমারটুলির সৌন্দোর্যায়নের কাজ; জানাল প্রশাসন

সম্পর্কিত গল্প

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026

You may have missed

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

Online Desk জুন 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.