Skip to content
জুলাই 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অবৈধ ভাবে নদীর চর দখলের অভিযোগ, শওকত পুত্রের ক্যাফে গুঁড়িয়ে দিল প্রশাসন

অবৈধ ভাবে নদীর চর দখলের অভিযোগ, শওকত পুত্রের ক্যাফে গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 2, 2026
aranyer-kule-.jpg

ওঙ্কার ডেস্ক: শওকত মোল্লার পুত্র ইমরান মোল্লার ক্যাফে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মৌখালি এলাকায় মাতলা নদীর চর দখল করে এই ক্যাফেটি তৈরি করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে যখন এই ক্যাফেতে বুলডোজার চালানো হয়, সে সময় ঘটনাস্থলে ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লার পুত্র ইমরানের ক্যাফেটির নাম ছিল অরণ্যের কূলে। সূত্রের খবর, বেআইন্মি ভাবে নির্মিত হওয়ায় গত ২৯ জুন নির্মাণটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অনুযায়ী কাজ না হওয়ায় অবশেষে প্রশাসন বুলডোজার চালিয়ে সেটি ভেঙে ফেলতে বাধ্য হয়। শুধু তাই নয়, এই ভাঙার কাজে যে খরচ হবে, সেই অর্থও ক্যাফে মালিকের কাছ থেকেই আদায় করা হবে। নির্বিঘ্নে ক্যাফে ভাঙার কাজ চলছে বলে প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির সঙ্গে সঙ্গে পরাজিত হয়েছেন শওকত মোল্লাও। তিনি ভাঙড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন। ভাঙড় বিস্ফোরণকাণ্ডে নির্বাচন পরবর্তী সময়ে বিজেপি জমানায় এনআইএ এর হাতে গ্রেফতার হন তিনি। বর্তমানে জীবনতলা থানায় পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। শওকতের গ্রেফতারির পর তাঁর ছেলের সম্পত্তিতে নজর দিয়েছিল পুলিশ। ইমরানের মালিকানাধীন অরণ্যের কূলে নামের এই ক্যাফেটির নির্মাণ সম্পর্কে অনুসন্ধান চালিয়ে তদন্তকারীরা জানতে পারেন মৌখালি সেতু সংলগ্ন এলাকায় রাস্তার উপরেই মাতলা নদীর চরের উপর অবৈধ ভাবে এই ক্যাফে তৈরি করা হয়েছিল।

Post Views: 20

Continue Reading

Previous: আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি, এবার ইডির নজরে দেবরাজ চক্রবর্তী
Next: মহুয়া মৈত্রের উপর ডিম হামলা নিয়ে সরব বিকাশরঞ্জন; বিরোধিতা সত্ত্বেও তৃণমূল সাংসদের পাশে বামনেতা

সম্পর্কিত গল্প

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026

You may have missed

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026
SAOKAT.png

ক্যানিং-এ র রাস্তায় ঘোরানো হল শওকত মোল্লাকে; মাছ-চোর গান বাজিয়ে ক্ষোভপ্রকাশ স্থানীয়দের

Online Desk জুলাই 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.