Skip to content
জুলাই 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি, এবার ইডির নজরে দেবরাজ চক্রবর্তী

আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি, এবার ইডির নজরে দেবরাজ চক্রবর্তী

Online Desk জুলাই 2, 2026
DEBRAJ.jpg

ওঙ্কার ডেস্কঃ বুধবার গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। এ বার তাঁর অর্থনৈতিক কার্যকলাপ খতিয়ে দেখতে তদন্তে ইডি। ইডি সূত্রে খবর, দেবরাজের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে, সেগুলির নথি জোগাড় করছে তারা। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি, তোলাবাজি, কীভাবে রাজত্ব সাজিয়েছিলেন তিনি?
সূত্রের খবর, এই সব বিষয়ে তদন্ত করে রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে। এর পাশাপাশি দেবরাজের বিরুদ্ধে ইসিআইআর দায়ের করে আলাদা তদন্ত শুরু করতেও চাইছে ইডি। দিল্লির দফতর থেকে সবুজ সঙ্কেত পেলেই তদন্তপ্রক্রিয়া শুরু হবে।
বুধবার পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয় তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে। গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। বৃহস্পতিবারের ভোরে তাঁকে বাগুইআটি থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে দেবরাজ এবং অদিতি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শিশুসন্তানের জন্য অদিতিকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। কিন্তু দেবরাজের আবেদন খারিজ হয়ে যায়।

দেব্রাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন অদিতি এবং তাঁর স্বামী। দেবরাজ নিজে কাউন্সিলর এবং মেয়র পারিষদ ছিলেন। দম্পতির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি, তা গোপন করা এবং অর্থপাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি, নির্বাচনী হলফনামায় সম্পত্তি কম করে দেখানোর অভিযোগও উঠেছে অদিতির বিরুদ্ধে। ইডি সাধারণত আর্থিক নয়ছয় কিংবা অসঙ্গতির তদন্ত করে থাকে। তাই দেবরাজের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ ওঠায় পুলিশের পাশাপাশি তদন্তপ্রক্রিয়ায় শামিল হতে চাইছে ইডিও।

এ বিষয়ে রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বলেন, ‘‘ওর অ্যারেস্ট হওয়া তো সময়ের অপেক্ষা ছিল। উত্তর ২৪ পরগনায় ও ছিল অভিষেকের ডান হাত। সিন্ডিকেটের নামে কোটি কোটি টাকা তুলেছে। ওর বেআইনি সম্পত্তির হিসাব আমিই পুলিশকে দিয়েছিলাম। গ্রেফতার হয়ে ভালই হয়েছে।’’

Post Views: 24

Continue Reading

Previous: নিয়োগ দুর্নীতির টাকা আসত বীরভূম থেকে, আশ্রমে হত লেনদেন; সিবিআই-এর চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য
Next: অবৈধ ভাবে নদীর চর দখলের অভিযোগ, শওকত পুত্রের ক্যাফে গুঁড়িয়ে দিল প্রশাসন

সম্পর্কিত গল্প

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026

You may have missed

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026
SAOKAT.png

ক্যানিং-এ র রাস্তায় ঘোরানো হল শওকত মোল্লাকে; মাছ-চোর গান বাজিয়ে ক্ষোভপ্রকাশ স্থানীয়দের

Online Desk জুলাই 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.