Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলায় হবে টেক্সটাইল হাব, আর্থিক সঙ্কট মোচনে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে শমীকের বৈঠক

বাংলায় হবে টেক্সটাইল হাব, আর্থিক সঙ্কট মোচনে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে শমীকের বৈঠক

Online Desk মে 24, 2026
NIRMALA.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় এবার ডাবল ইঞ্জিন সরকার। বাংলার মানুষকে কেন্দ্রীয় সুযোগ সুবিধা দিতে তৎপর বাংলার বর্তমান শাসক দল। তবে বাংলার অর্থনীতি টালমাটাল। ঋণে জর্জরিত বাংলা সেকারণে কেন্দ্রের সহযোগিতায় অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছে। আর্থিক পরিস্থিতি, শিল্পোন্নয়ন এবং কেন্দ্রীয় বকেয়া বরাদ্দ, এই তিনটি বিষয়কে সামনে রেখেই দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাসভবনে গিয়ে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বিজেপি সূত্রের দাবি, প্রায় ১ ঘন্টা বৈঠক হয়। এই বৈঠকে বাংলার অর্থনৈতিক সংকট থেকে মুক্তির পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কেন্দ্রের বিজেপি নেতৃত্বের মতে, আর্থিক সহায়তা এবং নতুন শিল্পনীতির মাধ্যমে রাজ্যে বিনিয়োগ টানা সম্ভব। কর্মসংস্থান বাড়িয়ে পরিযায়ী শ্রমিক সমস্যাও কমানো যেতে পারে। সূত্রের খবর, অর্থমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতির আলোচনায় টেক্সটাইল হাব আলাদা করে গুরুত্ব পেয়েছে। বাংলায় টেক্সটাইল হাব হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। খুব শীঘ্রই অর্থমন্ত্রী বঙ্গ সফরে আসতে পারেন, এমন সম্ভাবনা ও রয়েছে।
বৈঠকের পরে শমীক জানান, পশ্চিমবঙ্গের আর্থিক ভাঁড়ার যে কার্যত শূন্য, সে বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অবগত। কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করে কী ভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়, সেই পথ তিনি খুঁজে বার করবেন বলেই আমাদের বিশ্বাস।”
জানা গিয়েছে, এদিনের বৈঠকে রাজ্য বিজেপির তরফে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের প্রাপ্য বকেয়া তহবিল দ্রুত মেটানোর দাবিও জানানো হয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন এবং শিল্প বিনিয়োগ বাড়ানোর প্রশ্নেও আলোচনা হয়।
লোকসভা ভোটের এখনও বছর দুয়েক বাকি। তবে বাংলার অর্থনীতি ও শিল্পোন্নয়নকে সামনে রেখে বিজেপি এখন থেকেই নতুন রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Post Views: 105

Continue Reading

Previous: প্রতিদ্বন্দ্বীহীন ফলতায় বিজেপির গোল, আশেপাশে নেই তৃণমূলের পুষ্পা
Next: হোয়াইট হাউসে চলছে ট্রাম্পের বৈঠক, বাইরে চলল এলোপাথারি গুলি, নিহত বন্দুকবাজ

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.