Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হোয়াইট হাউসে চলছে ট্রাম্পের বৈঠক, বাইরে চলল এলোপাথারি গুলি, নিহত বন্দুকবাজ

হোয়াইট হাউসে চলছে ট্রাম্পের বৈঠক, বাইরে চলল এলোপাথারি গুলি, নিহত বন্দুকবাজ

Online Desk মে 24, 2026
3.jpg

ওঙ্কার ডেস্কঃ হোয়াইট হাউসের সামনে আচমকা গুলি বৃষ্টি। সূত্রের খবর, তখন ভিতরে চলছে ট্রাম্পের বৈঠক। শনিবার সন্ধ্যার ব্যস্ত সময়ে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর এলোপাথাড়িভাবে গুলি চালানোতে আতঙ্ক ছড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত ১২ রাউন্ড গুলি চলেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিক্রেট সার্ভিসের সদস্যরা এবং পাল্টা গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বন্দুকবাজের।
সূত্র মারফত খবর, এই ঘটনায় রাস্তায় এক পথচারী গুলিবিদ্ধ হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থাও এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে এখনও পর্যন্ত বন্দুকবাজ বা আহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
ঘটনার সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। জানা গিয়েছে, তিনি ইরানের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসেছিলেন। গুলির শব্দ শোনা গেলেও তাঁকে নিরাপদে রাখা হয়েছিল বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।
প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগেই হোয়াইট হাউসের কাছেই হামলায় এক ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের গুলির ঘটনায় উত্তপ্ত হল আমেরিকার রাজধানী।
সিক্রেট সার্ভিসের পাশাপাশি এফবিআইও ঘটনার তদন্ত শুরু করেছে। সংস্থার প্রধান জানিয়েছেন, এফবিআই-এর একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে সিক্রেট সার্ভিসকে সহযোগিতা করছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

Post Views: 98

Continue Reading

Previous: বাংলায় হবে টেক্সটাইল হাব, আর্থিক সঙ্কট মোচনে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে শমীকের বৈঠক
Next: বেআইনি নির্মাণ নোটিসে পুরসভার কাছে সময় চাইলেন তৃণমূলের ‘সেনাপতি’

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.