Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেআইনি নির্মাণ নোটিসে পুরসভার কাছে সময় চাইলেন তৃণমূলের ‘সেনাপতি’

বেআইনি নির্মাণ নোটিসে পুরসভার কাছে সময় চাইলেন তৃণমূলের ‘সেনাপতি’

Online Desk মে 24, 2026
AVHI.jpg

ওঙ্কার ডেস্কঃ শান্তিনিকেতনের বেআইনি নির্মাণ নোটিস নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারিয়েছিলেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সুর নরম করলেন। পুরসভায় চিঠি দিয়ে সময় চাইলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। সূত্রের খবর, সোমবারই কলকাতা পুরসভার দেওয়া সময়সীমা শেষ হচ্ছে। তার আগে রবিবার জানা গেল, সুর নরম করে পুরসভায় চিঠি দিয়েছেন অভিষেক। তাঁর আইনজীবীর তরফে পুরসভায় যে চিঠি পাথানো হয়েছে, তাতে ১০ দিন সময় চাওয়া হয়েছে। সাধারণত, এইসব ক্ষেত্রে সময় চাইলে পুরসভার থেকে সময় দেওয়া হয়। সেক্ষেত্রে অভিষেকও সময় পেতে পারেন। এমনই মত ওয়াকিবহাল মহলের।
গত সোমবারই কলকাতা পুরসভার তরফে অভিষেকের দুটি ঠিকানা কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডের বাড়িতে নোটিস যায়। শান্তিনিকেতনের বেআইনি অংশ ভাঙারও নির্দেশ দেয় কলকাতা পুরসভা। নজরে অভিষেকের ১৭ সম্পত্তিও। বঙ্গে বিজেপি আসার পর থেকেই বুলডোজার সিস্টেম চলছে। সেই মোতাবেক অভিষেকের বাড়িতেও বুলডোজার চলবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছিল।
দিন কয়েক আগে কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বৈঠক সেরে বেরোনোর পর পুরসভার নোটিস নিয়ে প্রশ্নতে মেজাজ হারান অভিষেক। রীতিমতো আঙুল তুলে ধমকের সুরে তিনি জানিয়েছিলেন, “নির্দিষ্ট করে জেনে আসুন বাড়ির কোন অংশটা অবৈধ। তারপর আমাকে প্রশ্ন করুন, উত্তর দেব।” অভিষেকের মেজাজ হারানো নিয়ে নতুন করে শুরু হয়েছিল চর্চা। শেষপর্যন্ত সুর নরম করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

Post Views: 85

Continue Reading

Previous: হোয়াইট হাউসে চলছে ট্রাম্পের বৈঠক, বাইরে চলল এলোপাথারি গুলি, নিহত বন্দুকবাজ
Next: বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা শান্তনু সেনের! স্বাস্থ্যে উন্নয়নের জন্য শুভেন্দুকে ধন্যবাদও, অস্বস্তিতে তৃণমূল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.