Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বারুইপুর কাণ্ডে সুবিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর; দেখা করলেন আক্রান্ত পরিবারের সঙ্গে

বারুইপুর কাণ্ডে সুবিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর; দেখা করলেন আক্রান্ত পরিবারের সঙ্গে

Online Desk জুলাই 11, 2026
cm-shubhendu.png

ওঙ্কার ডেস্ক: শনিবার বারুইপুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এলাকায় অশান্তির জেরে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দলেন তিনি। পাশাপাশি গণপিটুনিতে নিহত যুবকের পরিবার কে ২৫ লক্ষ তকার আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার এবং তার পরিবারকে সরকারী চাকরির কথাও জানিয়েছেন। অন্যদিকে নিহত নাবালিকার পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন তদন্তে পুর্ন সাহায্য করার জন্য। দুই ঘটনার সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বারুইপুরের সাম্প্রতিক গণপিটুনির ঘটনায় নিহত যুবক ইন্দ্র মণ্ডলের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। দীর্ঘক্ষণ পরিবারের সঙ্গে কথা বলে তিনি আশ্বাস দেন, দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং নির্যাতিত পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ইন্দ্র মণ্ডলের পরিবারকে ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ইন্দ্রজিৎ মন্ডলের দাদাকে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি দেওয়ার সিদ্ধান্তও জানানো হয়, যাতে পরিবারের নিয়মিত আয়ের একটি ব্যবস্থা তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু আর্থিক সহায়তাই নয়, এলাকায় নিরাপত্তা জোরদার করারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেই লক্ষ্যেই এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি গড়ে তোলা হবে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজও শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী সুর্যপুরের নির্যাতিত কিশোরীর পরিবারের সঙ্গেও দেখা করেন। তাঁদের অভিযোগ ও উদ্বেগের কথা শোনেন এবং নিরাপত্তা ও আইনি সহায়তার বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি আশ্বাস দেন, তদন্তে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, বারুইপুর গণপিটুনি ও পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশের তদন্তও জোরদার হয়েছে। ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তদন্তকারীরা ঘটনাস্থলের বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করছেন। প্রশাসনের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত চার্জশিট পেশ করা হবে।

Post Views: 58

Continue Reading

Previous: আকর্ষণীয় মুনাফার প্রতিশ্রুতি দিয়ে ৫০ কোটি সংগ্রহ! সুইজারল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে নিখোঁজ হায়দরাবাদের দম্পতি
Next: নিউজিল্যান্ড সফরে প্রাধানমন্ত্রী মোদী; গুরুত্ব পেল ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা

সম্পর্কিত গল্প

C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026
shubhendu-adhikari.png

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য তৈরি বিশেষ দল

Online Desk জুলাই 11, 2026

You may have missed

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026
shubhendu-adhikari.png

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য তৈরি বিশেষ দল

Online Desk জুলাই 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.