Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এত ভুল হলে সঠিক সময়ে নির্বাচন কীভাবে হবে, বাংলায় এসআইআরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জ্ঞানেশ ভারতী

এত ভুল হলে সঠিক সময়ে নির্বাচন কীভাবে হবে, বাংলায় এসআইআরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জ্ঞানেশ ভারতী

Online Desk ডিসেম্বর 31, 2025
gyanesh-22222.jpg

ওঙ্কার ডেস্কঃ খসড়া তালিকা প্রকাশের পর থেকেই একাধিক সমস্যা এসআইআর নিয়ে। শুনানি নিয়েও বিস্তর জলঘোলা হচ্ছে। এসআইআর আবহে রাজ্যে এসেছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তিনি বাংলার সব জেলার জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে এসআইআরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভারতী। এই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস. বি. জোশি, মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালও।
এত কিছু করার পরও ভুল থেকে যাচ্ছে। এত ভুল হলে সময়ের মধ্যে কীভাবে শেষ হবে এসআইআরের কাজ, আর তা শেষ না হলে কী করে সময়মতো নির্বাচন হবে? এই প্রশ্নই তোলেন ভারতী। সূত্রের খবর, কমিশনের নজরে এসেছে যে, কোথাও কোথাও একজন লোকের নামে ৩৬৫ জন ম্যাপিং করেছে, আবার কোথাও এক মহিলার নামে ম্যাপিং হয়েছে ৬০-৬৫ জনের। এই সব বিষয় নিয়েই বাংলায় এসআইআরের কাজ নিয়ে ক্ষুন্ন হয়েছে ভারতী।
জ্ঞানেশ ভারতী জানিয়েছেন, এই মুহূর্তে অসঙ্গতি রয়েছে এমন ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৮ লক্ষ। বিএলও-রা ছোট ছোট কিছু ভুল ঠিক করলে এই সংখ্যাটা কমবে। তারপর যে সংখ্যাটি থাকবে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। তার জন্য মঙ্গলবারই বিএলও অ্যাপে অপশন চালু হয়েছে।
প্রসঙ্গত, সোমবার নির্বাচন কমিশনের পাঠানো রোল অবজার্ভার সি মুরুগান একটি বড় বিষয় লক্ষ্য করেছিলেন। তাঁর নজরে এসেছিল যে, অনেক জায়গায় এসআইআরের জন্য নির্দিষ্ট করা ১১টি নথির বাইরে অন্য নথি কেউ কেউ জমা করেছেন। কারা এই নথি জমা করেছেন? জমা নিচ্ছেন কারা? তাদের একটি তালিকা মাইক্রো অবজার্ভারদের তৈরি করার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই বিষয় নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট করা ১১টি নথির বাইরে অন্য নথি জমা দেওয়া হচ্ছে। এটি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

Post Views: 106

Continue Reading

Previous: ট্রাম্পের পথে চিন; ভারত-পাক সংঘর্ষ বিরতি নাকি চিনের মধ্যস্থতায় সম্ভব হয়েছে, দাবি বেনজিং-এর
Next: এসআইআরের শুনানিতে জয় গোস্বামীকে তলব, হেনস্তার অভিযোগ উঠতেই কবি পত্নীকে ফোন কমিশনের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.