Skip to content
মে 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আত্মঘাতী বোমা হামলায় উড়িয়ে দেওয়া হবে! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে হুমকি দিয়ে গ্রেফতার যুবক

আত্মঘাতী বোমা হামলায় উড়িয়ে দেওয়া হবে! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে হুমকি দিয়ে গ্রেফতার যুবক

Online Desk মে 16, 2026
suvendu-nabanna.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আল কায়দার নাম করে হুমকি দিয়ে গ্রেফতার এক যুবক। মেল পাঠিয়ে আত্মঘাতী বোমা হামলায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আর তার তদন্তে নেমে মূল হোতাকে গ্রেফতার করল পুলিশ। গার্ডেনরিচ থেকে অভিযুক্তকে আটক করেছে এসটিএফ।

এসটিএফের যুগ্ম কমিশনার সংবাদ মাধ্যমকে জানান, বুধবার সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ হুমকি ইমেল আসে ভবানীপুর থানায়। সেখানে এক মহিলার নাম করে ওই হুমকি মেল পাঠানো হয়। মহিলা আল কায়দা সংগঠনের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়। সে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর আত্মঘাতী বোমা হামলা চালাবে বলে হুমকি দেয়। এই মেল পাওয়ার পর তদন্তে নামে এসটিএফ। তল্লাশি অভিযান চালিয়ে গার্ডেনরিচ থেকে তাকে পাকড়াও করা হয়। হুমকি মেলে নিজেকে মেয়ে হিসেবে পরিচয় দিলেও আদতে সে পুরুষ। নাম হাসনেন আলি।

কী কারণে এই হুমকি মেল পাঠিয়েছিল সে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জেরায় মেল পাঠানোর কথা স্বীকার করেছে ধৃত। আল কায়দার নাম করে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি কেন? জেরায় ধৃত জানিয়েছে, এক মহিলার সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল। তাকে ফাঁসাতে সেই মহিলার নাম করে এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত। ওই মহিলার ইমেল আইডি ব্যবহার করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়ে মেল পাঠায় সে।

Post Views: 55

Continue Reading

Previous: কলকাতার রেঁস্তরায় সাময়িক কালের জন্য মিলবেনা গোমাংস
Next: অর্থ তছরুপ মামলায় আগাম জামিন মঞ্জুর প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢ়রার

সম্পর্কিত গল্প

sports.jpg

যুবভারতীতে ডার্বির ফাইনালে দুই প্রধানের টার্গেট ট্রফি

Online Desk মে 17, 2026
jihadi-drug.jpg

১৮২ কোটির ক্যাপটাগন বাজেয়াপ্ত এনসিবি-এর, কী এই ‘জিহাদি ড্রাগ’?

Online Desk মে 16, 2026
police.jpg

বাড়িমালিককে দিয়ে স্ত্রী ও নাবালিকা কন্যাকে ধর্ষণ করালেন ব্যক্তি! হাড়হিম করা ঘটনা গুজরাটে

Online Desk মে 16, 2026

You may have missed

sports.jpg

যুবভারতীতে ডার্বির ফাইনালে দুই প্রধানের টার্গেট ট্রফি

Online Desk মে 17, 2026
suvendu-cm.jpg

২০ মে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, করবেন প্রশাসনিক বৈঠক

Online Desk মে 16, 2026
suvendu-falta.jpg

ফলতায় দাঁড়িয়ে জাহাঙ্গিরকে হুঁশিয়ারি শুভেন্দুর

Online Desk মে 16, 2026
jihadi-drug.jpg

১৮২ কোটির ক্যাপটাগন বাজেয়াপ্ত এনসিবি-এর, কী এই ‘জিহাদি ড্রাগ’?

Online Desk মে 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.