Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দ্বন্দ্ব ভুলে শোভাযাত্রায় পাশাপাশি দিলীপ শুভেন্দু, মনোনয়ন পেশ বিরোধী দলনেতার

দ্বন্দ্ব ভুলে শোভাযাত্রায় পাশাপাশি দিলীপ শুভেন্দু, মনোনয়ন পেশ বিরোধী দলনেতার

Online Desk মার্চ 30, 2026
DILIP.jpg

ওঙ্কার ডেস্ক: শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের দ্বন্দ্ব নিয়ে ওয়াকিবহাল রাজনৈতিক মহল। তবে ছাব্বিশের বিধানসভার আগে দ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে শোভাযাত্রায় দেখা গেল দিলীপ শুভেন্দুকে। সোমবার দিলীপ ঘোষকে পাশে নিয়ে ট্যাবলোতে চেপে শোভাযাত্রা করে এসে মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, দিলীপ মাত্র ৩০ মিনিটের জন্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। তারপর চলে যান। কারণ শুভেন্দুর মনোনয়ন পেশের সময় তাঁকে আর দেখা যায়নি।
সোমবার হলদিয়া মহকুমাশাসকের দফতরে শুভেন্দু-সহ মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষ পাঁজা ও হলদিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রদীপকুমার বিজলিও মনোনয়ন জমা দেন। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
মনোনয়ন জমা দেওয়ার পর শুভেন্দু বলেন, “বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল। দল যা নির্দেশ দেবে দিলীপবাবু যেমন পালন করবেন, শুভেন্দু অধিকারীও তেমনভাবেই পালন করবেন। দলের প্রতি আমি কৃতজ্ঞ।”
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামান্য কিছু ভোটে হারান তিনি। রাজ্যের বিরোধী দলনেতা হন। তারপর থেকেই দিলীপ ঘোষ সহ দলের পুরনো নেতারা সেই সময় ব্যাকফুটে চলে যান। অন্যদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের আসনগুলিতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও শুভেন্দুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দিলীপকে বর্ধমান-দুর্গাপুরের টিকিট দেওয়া হয়। তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের কাছে বিপুল ভোটে পরাজিত হন দিলীপ। এরপর থেকে রাজনীতিতে তিনি খুব একটা সক্রিয় ছিলেন না। বিধানসভা ভোটের আগে দিলীপের মান ভাঙআতে এসেছিলেন অমিত শাহ। বিধানসভা ভোটে দিলীপকে অ্যাক্টিভ থাকতে বলেন। সেই মতোই বিধানসভা ভোটের আগে দ্বন্দ্ব ভুলে ময়দানে নেমেছেন দিলীপ শুভেন্দু।

Post Views: 130

Continue Reading

Previous: ৮ রাজ্য, ৩৩ প্রশ্ন: বুধবার থেকে শুরু হচ্ছে ভারতের প্রথম ডিজিটাল জনগণনা
Next: বিএনপি আমলেও ইউনূস শাসন অপরিবর্তিত, সন্ত্রাস বিরোধী আইনের জোরে চলছে গণতন্ত্রের কন্ঠরোধ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.