Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৮ রাজ্য, ৩৩ প্রশ্ন: বুধবার থেকে শুরু হচ্ছে ভারতের প্রথম ডিজিটাল জনগণনা

৮ রাজ্য, ৩৩ প্রশ্ন: বুধবার থেকে শুরু হচ্ছে ভারতের প্রথম ডিজিটাল জনগণনা

Online Desk মার্চ 30, 2026
people.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের ইতিহাসে এই প্রথম ডিজিটাল জনগণনা শুরু হতে চলেছে। আগামী ১ এপ্রিল অর্থাৎ বুধবার থেকে প্রথম পর্যায়ে আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই জনগণনা শুরু হবে। এই জনগণনার সময় নাগরিকদের ৩৩টি প্রশ্ন করা হবে। যার মধ্যে রয়েছে পরিবার, জীবনযাত্রার অবস্থা এবং মৌলিক সুযোগ-সুবিধা প্রাপ্তি সংক্রান্ত বিষয়।

রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই জনগণনার কাজ দুটি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে বাড়িঘর সংক্রান্ত তথ্যের উপর হবে। দ্বিতীয় পর্যায়, অর্থাৎ জনসংখ্যা গণনায়, ব্যক্তিগত-স্তরের তথ্য সংগ্রহ করা হবে। যার মধ্যে প্রথমবারের মতো জাতিগত তথ্যও নথিভুক্ত করা হবে। প্রায় ৩০ লক্ষ কর্মী এই জনগণার কাজে মোবাইল অ্যাপ ব্যবহার করবেন। যেটি অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে। এই অ্যাপে ১৬টি ভাষা থাকবে এবং ইন্টারনেট সংযোগ ছাড়াও কাজ করতে পারবে। এর ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলেও কাজ করা যাবে বলে দাবি।

এ ছাড়া, কোনও নাগরিক যদি নিজে থেকে জনগণাতে অংশ গ্রহণ করতে চান, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের বিবরণ দিয়ে স্ব-গণনা করতে পারবেন। সেখানে তথ্য দেওয়ার পর একটি বিশেষ স্ব-গণনা আইডি তৈরি হবে। যা যাচাইয়ের সময় জনগণনা আধিকারিকদের সঙ্গে শেয়ার করতে হবে। প্রথম পর্যায়ের প্রশ্নে বাড়ি শনাক্তকরণ, মেঝে, দেওয়াল, ছাদ, মালিকানার অবস্থা, বাসিন্দার সংখ্যা, জল ও নিকাশি ব্যবস্থার সুবিধা, রান্নার জ্বালানি, বিবাহিত দম্পতি এবং ইন্টারনেট, স্মার্টফোন, যানবাহন মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে।

Post Views: 144

Continue Reading

Previous: ইরানের হামলায় কুয়েতে নিহত আরও ১ ভারতীয় নাগরিক
Next: দ্বন্দ্ব ভুলে শোভাযাত্রায় পাশাপাশি দিলীপ শুভেন্দু, মনোনয়ন পেশ বিরোধী দলনেতার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.